Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

রাজশাহীর বাঘায় চার মামলায় ৪ জন পলাতক আসামিকে পৃথক অভিযানে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- আজমীরা বেগম (৪৮), কামাল হোসেন, জহুরুল ইসলাম (৩৬) এবং জাকির হোসেন (৩০)। ওসি আছাদুজ্জামান বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ৪ জনকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Card image

জামায়াত নেতা অধ্যাপক মজিবুর রহমান বলেন, বিগত ৫৪ বছর ধরে এ দেশের মানুষ শান্তিতে ছিল না। চব্বিশের ৫ আগস্ট ছাত্ররা সেই অশান্তি থেকে মানুষকে মুক্ত করেছে। বিগত নির্বাচনের মধ্যে ২০১৪ সালের তামাশার নির্বাচন, ২০১৮ সালের দিনের ভোট রাতে, আর ২০২৪ এর ভোটারশুন্য নির্বাচন এ দেশে আর হতে দেওয়া হবে না। ভোট ডাকাতির নির্বাচন আর এ দেশে হতে দেবে না জামায়াত। তিনি বলেন, আগামী এপ্রিলে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা চাই, আগে অপরাধীদের বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন।

Card image

রাঙ্গুনিয়া থেকে কুরবানি পশুর প্রায় আড়াই লাখ টাকার চামড়া কিনে নগরীর আতুরার ডিপো এলাকায় নিয়ে এসেছিলেন মোহাম্মদ সবুর নামে এক মৌসুমি ব্যবসায়ী। আড়তদাররা তার কাছে সেই চামড়া কিনতে চেয়েছেন মাত্র ২০ হাজার টাকায়। এই দুঃখে চামড়া বিক্রি না করে তিনি সব চামড়া রাস্তায় ফেলে চলে গেছেন। চসিকের হিসাব মতে, প্রায় এক লাখ চামড়া পরিত্যক্ত আবর্জনা হিসেবে সরিয়ে তারা ডাম্পিং করেছেন। চামড়ার এমন দরপতনে চোখের পানি ফেলে অসহায়ের মতো ফিরে গেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এ পরিস্থিতির জন্য ক্ষতিগ্রস্তরা সরকারের অদক্ষ ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

Card image

সোমবার আসামের বিধানসভায় মুখ্যমন্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের বিষয় উত্থাপন করেন, যেখানে তৎকালীন প্রধান বিচারপতি রায় দেন যে ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না। যারা ঐ সময়ে আসামে প্রবেশ করেছেন তাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। তাদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে। এর জের টেনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এখন থেকে এ রাজ্যে যাকেই বিদেশি হিসেবে পাওয়া যাবে, তাকেই বাংলাদেশে পুশইন করা হবে। এ ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর এই ধরনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো।

Card image

নাটোরের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর ও তাড়াশ উপজেলার বিস্তীর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সময়ের আগে হওয়া বন্যার পানিতে ডুবে যাচ্ছে সদ্য পাকা বোরো ধান। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। শ্রমিক সংকট ও ধান সংরক্ষণের সমস্যা দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, চলনবিল এলাকায় প্রায় ৩০ ভাগ জমিতে সরিষা তোলার পর নামলা জাতের বোরো ধান রোপণ করা হয়। এটি একটি লাভজনক পদ্ধতি হলেও ঝুঁকিও রয়েছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ধান ঘরে তুলতে না পারলে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। শ্রমিকের চাহিদা মিটাতে না পারলে এ ক্ষতি কমানো সম্ভব না।

Card image

গ্রেটাদের জাহাজের নাম যেই নারীর নামে রাখা হয়েছে, তার নাম মাদলিন কুল্লাব। একত্রিশ বছরের ফিলিস্তিনি নারী, চার সন্তানের মা, আর পঞ্চম সন্তানের আগমনের অপেক্ষায়। মাদলিন হলেন গাজার প্রথম নারী মৎস্যজীবী। গাজার অবরুদ্ধ সমুদ্রে প্রতিদিনের লড়াইয়ে নিজেকে অভ্যস্ত করে তোলেন। ইসরাইলী বর্বরতায় তার নৌকা ভেঙে গেছে, জাল ছিঁড়ে গেছে, বাবা ও স্বামীর সঙ্গে মিলে যে স্বপ্ন তিনি গড়েছিলেন, তা ধুলোয় মিশে গেছে। অবরোধের কারণে মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জামের অভাব আগে তো ছিলই, এবারের যুদ্ধ বাকিটুকুও কেড়ে নিয়েছে। মাদলিন হাল ছাড়েননি। এখনও তিনি প্রতিদিন ভোরে সমুদ্রে যান—শুধু জীবিকার জন্য নয়, গাজার সমুদ্রে তার অধিকার আর মর্যাদার জন্য। তার সংগ্রামী জীবনের গল্প শুনেই তার নামে জাহাজের নামকরণ করা হয়।

Card image

ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক একটি ডিগ্রি পেয়েছেন। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘গাজায় যা হচ্ছে, তা দেখতে অনেক কষ্ট হয়। এটা আমার পুরো শরীরকে ব্যথা দেয়। এটা কোনো আদর্শ বা রাজনৈতিক মতাদর্শের বিষয় নয়। এটা কারো সঠিক বা ভুল হওয়ারও বিষয় নয়। আসুন একটু ভাবি। এটা জীবনের প্রতি ভালোবাসা, পাশের মানুষটির জন্য যত্ন নেওয়া। চার-পাঁচ বছর বয়সী শিশু যখন বোমায় মারা যায় কিংবা হাসপাতাল আর হাসপাতাল থাকে না, তখন আমরা ভাবি এটা তো আমাদের বিষয় নয়।’ আরো বলেন, সাবধান, পরবর্তীটা আমাদেরই হবে। পরবর্তী চার-পাঁচ বছরের শিশুটি আমাদেরই হবে। দুঃখিত, কিন্তু যখন থেকে গাজায় শিশুদের দুঃস্বপ্ন শুরু হয়েছে, আমি তখন থেকে প্রতিদিন সকালে নিজের সন্তানদের মুখ দেখে ভয় পাই।

Card image

গাজীপুরের টঙ্গীতে বিষপানে কেয়া আক্তার (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছেন। নিহত কেয়া বরগুনার পাথরঘাটা থানার কাকচিরা গ্রামের নূর আমিনের স্ত্রী। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর তুরাগ বাজার এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে সোমবার গভীর রাতে বিষপান করে কেয়া। এরপর পরিবারের লোকজন তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। আর মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়।

Card image

সোমবার রাতে কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী জানায়, কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পায় সাজ্জাদ। কারাগার থেকে বেরিয়েই আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে। সোমবার রাতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে চারটি রামদা, দুটি ছুরি, গ্রিল কাটার কাঁচি ও পাঁচটি সিজার জব্দ করা হয়। পরবর্তীতে সাজ্জাদকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।

Card image

আজ দুপুর ২টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ৩৭৪ হজযাত্রী নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট। এর মাধ্যমে শুরু হচ্ছে এবারের হজ পালন শেষে বাংলাদেশিদের ফেরার কার্যক্রম। তিনটি এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে মোট ৮৭,১৫৭ জন বাংলাদেশি এবার হজ পালন করতে সৌদি আরবে যান। ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত। হজ চলাকালে ১৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ১১ জন মক্কায়, ৭ জন মদিনায় ও ১ জন আরাফায় মারা গেছেন।

Card image

জাতিসংঘের নতুন প্রতিবেদনে জানা গেছে বিশ্বজুড়ে প্রজনন হার এক নজিরবিহীন হ্রাসের মুখোমুখি। ১৪ দেশের ১৪ হাজার মানুষের জরিপে দেখা গেছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও উপযুক্ত সঙ্গীর অভাবের কারণে লক্ষ লক্ষ মানুষ তাদের কাঙ্ক্ষিত সন্তানের সংখ্যা পাচ্ছে না। জরিপে ৩৯% অর্থকে বাধা হিসেবে এবং ১২% বন্ধ্যাত্বকে কারণ হিসেবে উল্লেখ করেছে। এই তথ্যগুলো পরিলক্ষিত করাচ্ছে একটি বাড়তে থাকা সংকট, যেখানে অনেকেই তাদের ইচ্ছেমতো পরিবার গঠন করতে পারছেন না।

Card image

চাঁদপুরের মতলব উত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত ফ্যাসিবাদবিরোধী মিছিলে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। কেন্দ্রীয় নেতা ডা. জালাল উদ্দিনের অনুসারীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন, যা পুলিশের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়। তবে হঠাৎ ৩০-৪০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, করোনার নতুন উপধরনের সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব বিষয় মানার কথাও বলা হয়েছে। সেগুলো হচ্ছে -করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া। এছাড়া, জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা। যদি কোনো আক্রান্ত ব্যক্তি আশপাশে থাকে, তবে তার থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা। অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকা। হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা।

Card image

ফিলিস্তিনিরা জানিয়েছে, সোমবার ইসরাইল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় তাদের উপর আবারও গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো ফিলিস্তিনি বন্দুকধারীরাও তাদের উপর গুলি চালিয়েছে। এতে হতভম্ব হয়েছেন ফিলিস্তিনিরা। তাদের পরিচয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া বিগত সময়ের মতো ইসরাইলি সেনারাও ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ সংগ্রহের জন্য নির্ধারিত ওই এলাকায় ছয়জন নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন।

Card image

ঈদুল আজহার ছুটিতে ভোলার চরফ্যাশনে পর্যটকদের ব্যাপক ভিড় দেখা গেছে। চরফ্যাশন টাওয়ার, বেতুয়া প্রশান্তি পার্ক ও কুকরি-মুকরি দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সুবিধার জন্য দর্শনার্থীদের আকর্ষণ করছে। ২২৫ ফুট উচ্চতার চরফ্যাশন টাওয়ার থেকে আকাশ ছোঁয়ার অভিজ্ঞতা পাওয়া যায়। কুকরি-মুকরির বন্যপ্রাণী অভয়ারণ্য ও নিরিবিলি পরিবেশ বাড়তি আকর্ষণ। নিরাপত্তা জোরদার, নতুন রাইডস এবং আবাসনের ব্যবস্থায় চরফ্যাশন এখন শীর্ষ ছুটির গন্তব্য। প্রশাসন নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত করেছে।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।