Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

মঙ্গলবার সকাল ১০টায় উত্তরা আর্মি ক্যাম্প এবং ট্রাফিক পুলিশ যৌথভাবে ঈদ-পরবর্তী ফিরতি যাত্রায় যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স ও হেলমেটবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি এবং অবৈধ লাইসেন্স সংক্রান্ত অভিযোগ মোকাবেলায় একটি চেকপোস্ট স্থাপন করে। এই যৌথ অভিযান ১০ জুন রাত ১০ ঘটিকা হতে ১১টা ৩০ পর্যন্ত উত্তরার বিএনএস সেন্টার সংলগ্ন ঢাকা বর্হিগমন সড়কে পরিচালিত হয়। অভিযানে সর্বমোট ১১টি মামলা করা হয় এবং ৩১ লাথ টাকা জরিমানা আদায় করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনিয়ম ও অপরাধ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

গণঅভ্যুত্থানে মাগুরার মহম্মদপুরের দুই ছাত্র আহাদ ও সুমন হত্যা মামলার অন্যতম আসামি মাগুরা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ প্রসঙ্গে ওসি মোঃ রাসেল মুন্সি জানান, আন্দোলনের সময় দুই শিক্ষার্থী আহাদ ও সুমন হত্যা মামলার এজহারভুক্ত আসামি শামীম মিয়া। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মাগুরা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

Card image

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভ্যান ভার্শ সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে বলেন, আমরা বাংলাদেশকে একটি প্রধান অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে চিহ্নিত করেছি। এয়ারবাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী এবং প্রতিষ্ঠানটিকে লাভজনক করে তুলতে চায়। তিনি বলেন, বছরে ৮০০টি বিমান সরবরাহকারী এয়ারবাসের হেলিকপ্টার ও যুদ্ধবিমান তৈরিরও অভিজ্ঞতা রয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ বিমানের বহর আধুনিকায়নের সব প্রস্তাব শোনার জন্য আমি প্রস্তুত, তবে কোনো সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়া হবে না। ভ্যান ভার্শ জানান, যদি বাংলাদেশ বিমানে এয়ারবাস যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে মোট অর্থের ৮৫ শতাংশই এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) অর্থায়নের মাধ্যমে মেটানো যাবে।

Card image

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার নলমূড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকার সেলিম ফরাজীর ছেলে আলিফ (৬) ও চরসামন্তসার এলাকার মো.রাসেল সরদারের ছেলে আব্দুর রহমান(৫)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, দুপুরে আলাদা আলাদা সময়ে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

Card image

জামালপুরে একটি বিনোদন পার্কের পর্যবেক্ষণ টাওয়ার থেকে পানিতে লাফ দিতে গিয়ে ইমতিয়াজ ওরফে আকুল মিয়া (২৫) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। তিনি সরিষাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সংশ্লিষ্ট স্বপ্নীল পার্কের মালিক রহুল আমিন বলেন, পার্কে দর্শনার্থীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কিন্তু সবার অগোচরে ওই যুবক টাওয়ারে উঠে যান, সেখান থেকে লাফ দেন। ঘটনার সময় পার্কে আমি ছিলাম না।

Card image

কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে টুটুল (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে অজ্ঞাতরা। মধুপুর ইটভাটা বাজারের পাশে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। পুলিশ জানায়, অন্ধকারে ওত পেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ করে টুটুলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টুটুলের পরিবারের দাবি, তার কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে এলাকায় গোষ্ঠীগত কিছু পুরোনো বিরোধ নিয়ে তিনি মাঝে মধ্যে উদ্বেগ প্রকাশ করতেন। পরিবারের ধারণা, সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

Card image

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত ১২ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি দামে চামড়া বিক্রি হয়েছে। আগামী বছর আরও দাম বাড়বে। তিনি বলেন, সরকার চামড়ার পুরনো ঐতিহ্য ফিরে আনার চেষ্টা করছে। চামড়া সংরক্ষণ না করে পচিয়ে ফেললে সে দায়িত্ব সরকারের না। আরো বলেন, সরকার বিগত সময়ের সিন্ডিকেট ভাঙার জন্য ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি সঠিকভাবে চামড়া সংরক্ষণ করার জন্য বিভিন্ন স্থানে লবণ সহায়তা দিয়েছে। এ ছাড়া চামড়া পাচার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Card image

বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন। তবে ওই সময়ে দেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির আশঙ্কা থাকে। তিনি আগেই বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। তাই আজকের এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজনের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, যথাসময়ে নির্বাচন না দিলে আন্দোলনে যেতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে নির্ধারিত সময়ে নির্বাচন দিতে।

Card image

গণঅধিকার পরিষদের শাকিল উজ্জামান বলেন, কোটা আন্দোলনের মূল নায়ক গণঅধিকার পরিষদের ভিপি নুর। সে সময় আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলায় আমাদের তথা তার মতের বিরোধী দলের নেতাকর্মীরা ঘুম, খুন, নির্যাতন ও জেল-জুলমের শিকার হয়েছেন। খুনি হাসিনার দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের দাবি করছি। তিনি বলেন, সরকার নির্বাচনের যে সময়টির কথা জানিয়েছেন সেটি প্রাকৃতিক দুর্যোগ, গরম, পাবলিক পরীক্ষার সময়। এ সময়ে জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে উপযুক্ত সময়। আরও বলেন, স্বৈরাচার পতনের দীর্ঘ কয়েক মাস পার হলেও দেশে মব বন্ধ হয়নি। সিএনজি-বাস-ট্রাক স্ট্যান্ড ইত্যাদি স্থানে চাঁদাবাজি, দখলবাজি বেড়ে গেছে। শাকিল এসব বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান!

Card image

পদ্মা নদীর প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরায় ২০০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে, ফলে ৫০০টির বেশি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান হুমকির মুখে পড়েছে। ঈদের দিন শুরু হওয়া ভাঙন দুই দিন ধরে চলেছে। বাসিন্দারা ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা দেওয়া হচ্ছে এবং স্থায়ী বাঁধ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ইউনিয়নের ৭০ ভাগ নদীতে বিলীন হয়ে যেতে পারে।

Card image

জামায়াত নেতা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে অনেকেরই পরিকল্পনা আওয়ামী স্টাইলে নির্বাচন করা। আওয়ামী স্টাইলে নির্বাচন হলে জুলাইযুদ্ধে মানুষের জীবন দেয়ার প্রয়োজন ছিল না। তিনি বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। আরো বলেন, ‘জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে। সরকারের ভিতরে থেকে সরকারের সকল সুবিধা ভোগ করে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যারা, তাদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

Card image

নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএনডিপি রুল অফ ল’ কনফারেন্সে, বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের জুলাই-আগস্টের যুব নেতৃত্বাধীন বিক্ষোভের সাহসী প্রতিরোধকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, তাদের আত্মত্যাগ তাকে বিচারব্যবস্থায় সমতা ও স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য রূপান্তরমূলক সংস্কারের লক্ষ্যে কাজ করতে অনুপ্রাণিত করে, যদিও মামলার ধীরগতি ও রাজনৈতিক প্রভাব চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। তিনি বিচার ও মানবাধিকার সংস্কারে ইউএনডিপি ও জাতিসংঘের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Card image

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি। এতে করে লন্ডন সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রেস সচিব এক পার্লামেন্টে মেম্বারের সূত্র ধরে বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডায় আছেন। বৈঠকের চেষ্টা করছেন জানিয়ে প্রেস সচিব বলেন, সময় ও শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।

Card image

মঙ্গলবার কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বলেছেন, বাংলাদেশের প্রয়োজন হলে আমরা সহায়তা প্রদান করতে পেরে খুশি হব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারে সমর্থন প্রয়োজন হলে। গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় সদস্য দেশগুলিকে সমর্থন করা আগামী পাঁচ বছরে সংস্থাটির অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও জানান বচওয়ে। বচওয়ে বলেন, কমনওয়েলথের অনেক সদস্য জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত। আমরা তাদের জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পেতে সাহায্য করার চেষ্টা করব।’ প্রধান উপদেষ্টা তাকে খেলাধুলায় যুবকদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য কাজ করার আহ্বান জানান।

Card image

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, এদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাকে গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন। আরও বলেন, আমরা প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছি। এ লড়াইয়ে আমরা সফল হচ্ছি। অ্যাটর্নি জেনারেল বলেন, সবাই আমাকে মাদক ও দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা শৈলকুপাকে মাদকমুক্ত করে গড়ে তুলব।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।