Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাশেম বলেন, 'আমরা, হিজবুল্লাহ ও ইসলামি প্রতিরোধ আন্দোলন, ইরানের বৈধ ও স্বাধীন অধিকারের পক্ষে এবং আমেরিকার শত্রুতা ও ক্যান্সারের মতো টিউমার ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা নিরপেক্ষ নই।’ তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার হুমকি শুধু ইরানের নয়, বরং গোটা অঞ্চলবাসীর বিরুদ্ধেই এক ধরনের আগ্রাসন। আরো বলেন, ‘আমেরিকা ও ইসরাইলের এই ঘৃণ্য আগ্রাসনের মোকাবিলায় হিজবুল্লাহ যা যথাযথ মনে করবে, সেই অনুযায়ী কাজ করবে।’

Card image

বগুড়ায় ছাত্রদলের তিনটি কমিটিতে টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং জামায়াত-শিবিরের ২৩ জনকে স্থান দেওয়ার অভিযোগ উঠেছে। এরমধ্যে জেলা ছাত্রদলে ১৮ জন, শহর ছাত্রদলে তিনজন ও সরকারি আজিজুল হক কলেজ শাখায় দুজন রয়েছে। এই অভিযোগ এনে পদবঞ্চিতরা বহিষ্কার ও ত্যাগীদের মূল্যায়ন করতে তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন। জানা গেছে, পদবঞ্চিতরা অনশনও শুরু করেছিলেন, পরে সিনিয়র নেতাকর্মীদের আশ্বাসে ক্ষান্ত দেন।

Card image

বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনে পাঁচজন সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন—বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. সহিদ উল্যাহ এবং ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। এ ছাড়া গ্রেড-১ পদমর্যাদার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে আইন মেনেই কোনো কারণ দর্শানো হয়নি।

Card image

বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তা ও বায়ুর মান উন্নত করতে ৬৪ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এ নিয়ে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, বাংলাদেশে গ্যাস সরবরাহ সীমাবদ্ধতা এবং নগর বায়ুু দূষণের মূল কারণগুলি মোকাবেলা করা দরকার। এ দুটি প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃৃদ্ধি বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নত করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। জানা গেছে, জ্বালানি খাত নিরাপত্তা বৃদ্ধি প্রকল্প বাস্তবায়নে ৩৫ কোটি ডলার দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প বাস্তবায়নে ২৯ কোটি ডলার দেওয়া হবে, যা বায়ু দূষণ মোকাবেলায় একটি ব্যাপক পদ্ধতি গ্রহণ করবে।

Card image

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৪৮ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। জানা গেছে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ছয় হাজার ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন।

Card image

বিএনপি নেতা আবদুস সালাম বলেছেন, মানুষ মনে করে বিএনপি হলো সৎ। কাজেই সেই সততা দিয়ে আমাদের মানুষের মন জয় করতে হবে। আমাদের দু-একটা ছিটেফোঁটা থাকতে পারে; কিন্তু সেটার জন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের অনেকেই জানেন, তারেক রহমানের টেলিফোন অনেকের জন্য বন্ধ হয়ে গেছে। কাদের টেলিফোন ধরেন না, বুঝে নিয়েন। আরো বলেন, বিচারের নামে, সংস্কারের নামে বছরের পর বছর পার করে দেওয়া যাবে না। যে হাসিনা মাঝেমধ্যে বলে টুপ করে আইসা পড়বে। সে নাকি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ কারণেই বলি, ড. ইউনূস, আপনাকে এই ষড়যন্ত্রকে থামাতে হবে। নির্বাচিত সরকার এবং নির্বাচন ছাড়া ষড়যন্ত্র থামানোর কোনো বিকল্প নেই।

Card image

‘হয় স্বাক্ষর দেন, নইলে থানায় চলেন’- এমন হুমকি দিয়ে চায়ের দোকানে বসে জোরপূর্বক চেয়ারম্যানের দায়িত্বপত্রে স্বাক্ষর নিলেন বরগুনার আমতলী সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইউপি সদস্য ফিরোজ খান। তিনি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঠু মৃধার কাছ থেকে এমনভাবে দায়িত্ব নেন। এর আগে মিঠুকে পরিষদে না যেতে দেওয়ার অভিযোগও রয়েছে ফিরোজের বিরুদ্ধে। জানা গেছে, জোর করে স্বাক্ষর নেওয়া পত্রে লেখা ছিল, চেয়ারম্যান অসুস্থতার কারণে ২নং ওয়ার্ড ইউপি সদস্য ফিরোজ খানকে (তাপস) ১৯ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

Card image

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ফেব্রুয়ারির এক জরিপে দেখা গেছে, কেবল ২৭.২৪ শতাংশ নাগরিক মনে করেন, তারা সরকারের কর্মকাণ্ড নিয়ে নিজেদের মত প্রকাশ করতে পারেন। জরিপ অনুযায়ী, ২৭.৮৭ শতাংশ শহরবাসী এবং ২৬.৯৪ শতাংশ গ্রামবাসী মনে করেন, তারা দেশের রাজনৈতিক বিষয়ে মত প্রকাশ করতে পারেন। তবে সরকারের কর্মকাণ্ড নিয়ে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলে মনে করেন ৩১.৮৬ শতাংশ পুরুষ, কিন্তু নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ২৩.০২ শতাংশ। এছাড়া রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব রাখার ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন মাত্র ২১.১৯ শতাংশ নাগরিক। এই ক্ষেত্রেও পুরুষ—২৬.৫৫ শতাংশ এবং নারী ১৭.৮১ শতাংশ।

Card image

জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, মৃত্যুকে সব সময় স্মরণে রাখতে হবে। আমাদের মৃত্যুর সময় নির্দিষ্ট করা আছে, সেই সময় মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু থেকে আমাদের শিক্ষা হলো প্রতিটি মুহূর্ত মৃত্যুর জন্য নেক আমল করে প্রস্তুত থাকা। মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির সিরাজুল ইসলাম মতলিবের জানাজায় অংশ নিয়ে তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনের শিক্ষা মতলিব ভাইয়ের জীবনে বাস্তব প্রতিফলন। জামায়াত নেতা বলেন, 'একটু খানি মিষ্টি হাসি ও ইসলামী আন্দোলন’ এই বই আর দেওয়ান সিরাজুল ইসলামের জীবন এক। তিনি মানুষকে খুব আপন করতেন।

Card image

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষ্যে এক বাণীতে তারেক রহমান বলেন, বিএনপি এই দিবসের প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন এবং বিশ্বব্যাপী নিজ দেশে জোরপূর্বক বাস্তচ্যুত মানুষদের মর্যাদা ও স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগের প্রতি সক্রিয় সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে। তিনি বলেন, কক্সবাজারে স্থাপিত হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির, যেখানে রয়েছে ১৪ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী। তারা নিজ দেশ ছেড়ে দীর্ঘ আট বছর ধরে নিপীড়ণ-নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে শরণার্থী হয়েছে। রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। তারেক বলেন, বিশ্ববাসীর কাছে পরিষ্কার বার্তা দিতে হবে রোহিঙ্গা সমস্যা অত্যন্ত গুরুতর। বিশ্ববাসীকে এই সংকট ও প্রত্যাবাসনে মিয়ানমারের বরখেলাপ সম্পর্কে অবহিত করতে হবে।

Card image

বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বৈধ ও নৈতিকতার সঙ্গে আয় ইনকাম করতে হবে; কিন্তু তা যেন তাদের একমাত্র লক্ষ্য না হয়। রাজনৈতিক নেতাকর্মীদের দেশপ্রেম ও জনসেবাই প্রধান লক্ষ্য। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির অবশ্যম্ভাবী। কিন্তু বিজয়ে অতিমাত্রায় আত্মতৃপ্তি বা আত্মতুষ্টির সুযোগ নেই। প্রতিপক্ষকে দুর্বল না ভেবে ঘরে ঘরে কাজ করতে হবে। আরো বলেন, শৃঙ্খলাভঙ্গকারী ও দলের ভাবমূর্তি বিনষ্টকারী কাউকে আর বরদাশত করা হবে না। প্রিন্স বলেন, লীগ দেশের মালিকানা কেড়ে নিয়েছিল, আগামী রোজার আগেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে।

Card image

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টি মাল্টিলঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। তবে এর বেশি কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। জানা গেছে, উত্তর কোরিয়া যেসব মাল্টিলঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজ্যুলেশন অনুযায়ী, উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না। তবে দেশটি এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না।

Card image

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী বিদ্যমান রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে প্রায় সব রাজনৈতিক দল একমত। আলোচনায় দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা গঠনের বিষয়েও মত হয়, যেখানে উচ্চকক্ষের জন্য ১০০ আসনের প্রস্তাব আসে। পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকা এবং পরবর্তী মেয়াদে বিরতি নিয়ে ফের দায়িত্ব পালনের বিষয়েও আলোচনা হয়। আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যেখানে ৩০টি দল অংশ নেয়। আগামী রবিবার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের লক্ষ্য রয়েছে।

Card image

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তুরস্ক নিজস্ব উৎপাদিত রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে। এর প্রধান লক্ষ্য হলো সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখা। সংবাদ সংস্থাটি লিখেছে, ইসরাইল যখন ইরানে হামলা শুরু করে, তখন তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বিমানগুলোও উড্ডয়ন করে। ইসরাইলি আকাশসীমা লঙ্ঘনের সম্ভাবনার মধ্যেও এই বিমানগুলো সীমান্ত বরাবর টহল অব্যাহত রাখে। জানা গেছে, ইরান থেকে কোনো অনিয়মিত অভিবাসন প্রবাহ লক্ষ্য করা না গেলেও আঙ্কারা তার সীমান্ত নজরদারি বাড়িয়েছে।

Card image

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের একটি ঘাঁটি পরিদর্শনের সময় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফস কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, ‘আল্লাহর সহায়তায় আমরা দখলদার জায়নিস্ট বাহিনীর যেকোনো লক্ষ্যে অবিরাম হামলা চালাবো। আমাদের সামনে কোনো সীমাবদ্ধতা নেই’। মুসাভি বলেন, ওই ঘাঁটির সদস্যরা ‘চরম মনোবল ও পূর্ণ প্রস্তুতির’ মধ্যে রয়েছেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ইসরাইলের বিরুদ্ধে আইআরজিসি যেসব নিখুঁত ও বিধ্বংসী হামলা চালিয়েছে, তা প্রশংসার দাবিদার।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।