ব্যাংক এশিয়া পিএলসি গ্যারান্টি অপারেশনস (লোকাল ও ফরেন) পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। স্নাতকোত্তর ডিগ্রি এবং ৪ থেকে ৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মস্থল চট্টগ্রাম ও ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আগ্রহী প্রার্থীরা ৩০ জুন ২০২৫-এর মধ্যে ব্যাংকের অফিসিয়াল লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
গাজীপুরের নারী উদ্যোক্তা গুলশান আরা রংপুরের ঐতিহ্যবাহী হাতে বোনা শতরঞ্জিকে অনলাইন ব্যবসায় রূপ দিয়েছেন। ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে এখন তিনি “Crafty Touch” নামক ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করছেন। কাঠের তাঁতে বোনা এসব রঙিন, পরিবেশবান্ধব শতরঞ্জি গ্রামীণ কারিগরদের ঐতিহ্য বহন করে। গুলশান মান নিয়ন্ত্রণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করেন এবং একে আন্তর্জাতিক বাজারে তুলতে চান। কাস্টমাইজেশন ও কারিগরের উপস্থিতি নিয়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও, তার লক্ষ্য ‘মেড ইন বাংলাদেশ’ শতরঞ্জিকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়া।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করেছেন, বর্তমান প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা বাসা বেঁধেছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ঢাকায় এক যুব সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন, এই দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের নাম প্রকাশ করবে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জানান, বিএনপি সহযোগিতা করবে, তবে তা নিরপেক্ষতা বজায় রেখে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের আয়োজিত সমাবেশে বিএনপির অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।
বিশ্লেষকদের মতে, ইরানের ওপর ইসরায়েলের সামরিক অভিযানের পেছনে যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা ব্যাহত করার কৌশল রয়েছে, যা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার অংশ। নেতানিয়াহু ইরানের পাল্টা প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলেন এবং যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়াতে তা ব্যবহার করেছেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘমেয়াদে তার লক্ষ্য হতে পারে ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন। কর্মকর্তারা জানান, আক্রমণের লক্ষ্য কেবল পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়, বরং ইরানের নেতৃত্বকে দুর্বল করা এবং হামাস ও হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমানো।
বৃহস্পতিবার বিকালে রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- সুবেল চাকমা ও বিন্দুময় চাকমা। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। এ নিয়ে লে. কর্নেল মাসুদ রানা বলেন, ‘ইউপিডিএফ দীর্ঘদিন মারিশ্যা-দিঘিনালা সড়কের ১১ কিলোমিটার ও শুকনাছড়া এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এমন অভিযান অব্যহত থাকবে।'
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। লন্ডনে ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। সৌধ নির্মাণ এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ১৬ বছরের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনো গুম আছে। রিজভী বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। যৌক্তিক সময়েই হবে। আরও বলেন, ১৬ বছর ধরে নিপীড়ন করেছে, লুট করে দুবাই, কানাডা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বেহেস্তের মতো সুখে আছে। শেখ হাসিনা মিডিয়া কন্ট্রোল করে অপপ্রচার চালিয়ে গেছে। এই সময় তিনি জানান, তারেক রহমানের নির্দেশে ঠাকুরগাঁওয়ের প্রবীণ কর্মী তাহের ঠাকুরের পাশে আছে দল।
এনসিপি'র বাগমারা উপজেলা কমিটির তিন সদস্য পদত্যাগ করেছেন। ফেসবুকে পোস্ট দিয়ে এবং কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে ওই তিনজন পদত্যাগ করেন। পদত্যাগকৃতরা হলেন- হাদিউজ্জামান রাফি, ফুয়াদ হাসান গানিম ও রাবিউল ইসলাম রাহুল। এ নিয়ে রাফি জানান, তিনি রাজনীতি করতে অনিচ্ছুক। তার অনুমতি ছাড়া কমিটিতে নাম দেওয়া হয়েছে। গানিম বলেন, ‘আমি বিএনপি পরিবারের সন্তান। একাধিকবার অনিচ্ছার কথা জানানোর পরও আমার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাহুল বলেন, ‘আমি ব্যবসার মানুষ। কোনো রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে জড়াতে চাই না।' তবে এনসিসি বলছে, সামাজিক বা পারিবারিক চাপে এমন সিদ্ধান্ত নিয়েছে হয়তো।
ইসরাইলের বিরসেবায় অবস্থিত মাইক্রোসফট অফিসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার ছবিতে দেখা যাচ্ছে, মাইক্রোসফট অফিসের কাছাকাছি এলাকায় আগুন জ্বলছে এবং আশেপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরান গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ককে লক্ষ্য করেছিল, যেটি তারা বৃহস্পতিবার সকালে টার্গেট করার কথা বলেছিলো। তখনই পাশে থাকা সোরোকা হাসপাতাল আক্রান্ত হয়। জানা গেছে, পার্কটিতে বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপের অফিস রয়েছে, যা সামরিক ও গবেষণামূলক কাজেও ব্যবহৃত হয়।
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আদালতের রায়ের পর নির্বাচন কমিশন গেজেট করে তাকে মেয়র ঘোষণা করেছেন। সরকার তা আমলে নেয়নি। এর মাধ্যমে বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়েছে। তিনি বলেন, ফলে নগরবাসী স্বেচ্ছায় রাজপথে নেমে আসে। ওই আন্দোলনে যুক্ত হন ডিএসসিসি'র কর্মকর্তা-কর্মচারীরাও। তবে কাউকে নগর ভবনে তালা মারতে বা কর্মকর্তাদের সেবা বন্ধ করতে বলা হয়নি। ইশরাক জানান, মেয়রের চেয়ারে বসা তার কোনো উদ্দেশ্য ছিল না; মুখ্য উদ্দেশ্য ছিল এই সরকারের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখানো। কেননা, এই সরকার বিশেষ একটি দলের প্রতি নমনীয়তা প্রদর্শন করে চলেছে। আরো বলেন, প্রতীকী প্রতিবাদ হিসাবে কয়েকদিন সেবা কার্যক্রম তদারকি করা হয়েছে। তবে এতেও যদি কোনো অপরাধ হয়ে থাকে, সে বিষয়ে সরকার মামলা করুক, ব্যবস্থা গ্রহণ করুক।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাঈদ ইরাভানি বলেছেন, যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা পরিষদ ইসরাইলি হামলা থামাতে ব্যর্থ হয়, ততক্ষণ পর্যন্ত ইরান জাতিসংঘ সনদের অধীনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যাবে। ইরাভানি বলেন, ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইরাষ আশা করে যে গুতেরেস এবং নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সনদের অধীনে তাদের দায়িত্ব পালন করবে। আরও বলেন, গুতেরেস ইসরাইলি আগ্রাসন বন্ধে অর্থপূর্ণ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। এছাড়া বিধি অনুযায়ী নিরাপত্তা পরিষদে ইসরাইলের হামলার নিন্দা জানাতে হবে বলেও দাবি করেন।
ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ইহুদিবাদী শাসনব্যবস্থা ইরানের এমন উচ্চ ক্ষমতাসম্পন্ন সামরিক শক্তি আশা করেনি। বিশ্ব এখন জানে ইরান অপরাধী ইসরাইলি শাসনব্যবস্থার বিরুদ্ধে সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। মাদুরো ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হত্যার বিষয়ে শোক প্রকাশ করেন এবং অপরাধী ইহুদিবাদী কর্মকর্তাদের উচ্চারিত বাজে শব্দগুচ্ছ প্রত্যাখ্যান করেন। এই রাষ্ট্রপ্রধান ইসরাইল ব্যর্থ হয়েছে উল্লেখ করে এখন হুমকি দেওয়া ছাড়া কিছুই করার নেই বলে ইসরাইলকে উপহাস করেছেন।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে বলেছেন, ‘এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ মানে পুরো অঞ্চলেই ‘নরক নেমে আসা’। খতিবজাদে বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। ট্রাম্প যদি এই যুদ্ধে নিজেকে জড়ান, তাহলে তিনি ইতিহাসে এমন এক প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হবেন, যিনি এমন একটি যুদ্ধে নেমেছিলেন, যা তার নয়।’ তিনি বলেন, ‘ইরান-ইসরাইল সংঘাত আগে থেকেই জটিল। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক জড়িত থাকার অর্থ হবে আগুনে ঘি ঢালা। এটি গোটা অঞ্চলের জন্য অশান্তি ও ধ্বংস ডেকে আনবে। এর ফলে বর্বরতা বন্ধ হবে না, বরং আরও ছড়িয়ে পড়বে। নিরীহ মানুষ বেশি ভুক্তভোগী হবে।’
জাতিসংঘ জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে সংঘাতপীড়িত অঞ্চলে শিশুদের বিরুদ্ধে সহিংসতা নজিরবিহীনভাবে বেড়েছে। এ বছর ৪১ হাজারের বেশি গুরুতর সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। নিহত হয়েছে ৪,৫০০-র বেশি শিশু, আহত হয়েছে অন্তত ৭,০০০ জন। গাজা, কঙ্গো প্রজাতন্ত্রসহ বিভিন্ন এলাকায় সহিংসতা সবচেয়ে বেশি। ‘লজ্জার তালিকায়’ রয়েছে ইসরাইল, হামাস ও হাইতির একটি গ্যাং জোট। জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে, বিশ্বের শিশুদের নিয়ে এক ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব।
মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের নির্দেশে বকেয়া মজুরি পাচ্ছেন ৭৪ বাংলাদেশি শ্রমিক। নিয়োগকর্তার কাছ থেকে বকেয়া মজুরি ও তাদের কর্মসংস্থান চুক্তির লঙ্ঘনের কারণে ১.৫৪ মিলিয়ন রিঙ্গিত পাচ্ছেন তারা। মেরান্তি বিনামাস এসডিএন বিএইচডি নামক প্রতিষ্ঠানকে এ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে। এ নিয়ে তেনাগানিতার কর্মকর্তা আব্দুল আজিজ ইসমাইল বলেন, এটি অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে একটি বড় জয়। মেরান্তি বিনামাসকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে শ্রম বিভাগ একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে নিয়োগকর্তারা দায়মুক্তি ছাড়াই শ্রমিকদের শোষণ করতে পারবেন না।
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, চাঁদপুর জেলা সুস্বাদু ইলিশ মাছের জন্যে বিখ্যাত। চাঁদপুর জেলার ইলিশের নাম করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতিনিয়ত দেশবাসীকে প্রতারণা করে যাচ্ছে। জেলা প্রশাসন চাঁদপুর এ ধরণের প্রতারণা রোধে ইলিশ মাছ অনলাইন ব্যবসায়ীদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। ইলিশের অনলাইন ব্যবসার জন্যে আগ্রহী প্রার্থীগণকে জেলা প্রশাসকের কার্যালয় হতে যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে। তিনি বলেন, প্রতারণা ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, এর সুফল সারাদেশের মানুষ পাবে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।