Web Analytics

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট জাল শিক্ষাগত সনদ, নম্বরপত্র ও অন্যান্য একাডেমিক নথিপত্র তৈরি, বিক্রি ও ব্যবহারে জড়িত সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)। সোমবার এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এপিইউবি বলেছে, গণমাধ্যমের সংবাদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী সনদ জালিয়াতি শুধু আইনবিরোধী অপরাধ নয়; এটি উচ্চশিক্ষার বিশ্বাসযোগ্যতা, মেধাভিত্তিক নিয়োগপ্রক্রিয়া এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতার গ্রহণযোগ্যতার জন্য গুরুতর হুমকি। সংগঠনটির মতে, এ ধরনের ব্যবসা বৈধ ও অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও ক্ষতিগ্রস্ত করছে এবং প্রকৃত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়োগকর্তাদের সন্দেহের মুখে ফেলতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগে ডিবি, সিআইডি ও অন্যান্য সংস্থার মাধ্যমে প্রস্তুতকারী, সরবরাহকারী, মধ্যস্থতাকারী ও বিক্রয় নেটওয়ার্কের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান জোরদারের অনুরোধ জানিয়েছে এপিইউবি। জাল সনদ বিক্রিতে ব্যবহৃত ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন বিজ্ঞাপন, ভুয়া যাচাইকরণ পোর্টাল ও ডিজিটাল লেনদেনের বিরুদ্ধে সাইবার সংস্থার ভূমিকার কথাও বলা হয়েছে। নিরপেক্ষ তদন্তে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা মিললে আইনি ব্যবস্থা এবং সমন্বয়ব্যবস্থা গঠনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।