Web Analytics

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল হৃদ্‌স্বাস্থ্য সচেতনতা ও আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা সহজলভ্য করার অঙ্গীকারে মাসব্যাপী বিশেষ আয়োজন করেছে। ২৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে হাসপাতালটির কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের অর্জন, অগ্রগতি এবং ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক ডাঃ হাসিনা বানু উপস্থিত ছিলেন। টিটন বলেন, দক্ষ চিকিৎসক, আধুনিক অবকাঠামো ও প্রযুক্তির মাধ্যমে দেশে উন্নত কার্ডিয়াক চিকিৎসা সম্ভব, যা বিদেশে চিকিৎসার প্রয়োজন ও সংশ্লিষ্ট ব্যয় কমাতে পারে। হাসিনা বানু হৃদরোগের বংশগত ঝুঁকির কারণে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

৩০ সেপ্টেম্বর “Celebrating Life, Care & Recovery” অনুষ্ঠানে হাসপাতালে চিকিৎসা নেওয়া হৃদরোগীরা চিকিৎসা ও সুস্থতার অভিজ্ঞতা ভাগ করেন। মাসব্যাপী কর্মসূচি শুরু হয় “The 100 KM Walking Challenge” দিয়ে। রোগী ও স্বজনদের কার্ডিয়াক হেলথ চেকআপের সুযোগ দেওয়া হয় এবং পরিবারে হৃদরোগের ইতিহাস থাকা ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব জানানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।