Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও গবেষকেরা টেকসই কৃষির জন্য রিমোট সেন্সিংভিত্তিক নির্ভুল নাইট্রোজেন ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ‘N-FertiSmart’ নামের এই প্রযুক্তির মাধ্যমে নাইট্রোজেন সার ব্যবহারে প্রায় ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনা দেখছেন গবেষকেরা। ‘N-FertiSmart: Remote Sensing Based Precision Nitrogen Management for Sustainable Agriculture in Bangladesh’ প্রকল্পটি বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ২৬-৩৪ নম্বর স্টলে প্রদর্শন করা হচ্ছে।

প্রযুক্তিটি পুরো জমিতে একই মাত্রায় সার প্রয়োগের বদলে জমির বিভিন্ন অংশের চাহিদা বিশ্লেষণ করে নির্দিষ্ট স্থানে ও পরিমাণে নাইট্রোজেন সার ব্যবহারের সিদ্ধান্ত দিতে পারে। গবেষণা দলের মতে, অতিরিক্ত নাইট্রোজেন সার কৃষকের উৎপাদন ব্যয় বাড়ায় এবং অপচয়, ফলন কমে যাওয়া, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও পরিবেশদূষণের ঝুঁকি তৈরি করে। প্রকল্পে যুক্ত আছেন ড. মো. আতাউল গনি, ড. এ এম এম গোলাম আদম, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, বিপ্লব বিশ্বাস ও মো. নাজিম শরিফ।

অধ্যাপক নাসির উদ্দিন জানান, আইসিটি মন্ত্রণালয়ের ১০ লাখ টাকা অনুদানে প্রায় এক বছর আগে গবেষণাটি শুরু হয়। NDVI, B11 ও LULC র‌্যাস্টার ডেটা বিশ্লেষণ এবং PDR হিসাবের মাধ্যমে জমির নাইট্রোজেন চাহিদা ও ঝুঁকির মানচিত্র তৈরি করা হয়। গবেষণায় হেক্টরপ্রতি সুপারিশকৃত ১৭৪ কেজির বদলে ১৩৫ দশমিক ৯০ কেজি নাইট্রোজেন সার ব্যবহারের সম্ভাবনা উঠে এসেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।