Web Analytics

হবিগঞ্জের বাহুবল উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড় কাঁপানো ঠান্ডা ও টানা কয়েক দিনের শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনমজুর, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। কৃষকেরা জমি চাষ করতে পারছেন না, গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে এলাকা, ফলে সড়ক-মহাসড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত দুই দিন সূর্যের দেখা না মেলায় শ্রমজীবী মানুষ কাজে বের হতে পারছেন না।

এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশু ও বৃদ্ধরা সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন। গত এক সপ্তাহে এসব রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকেই ভর্তি হয়েছেন, যাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে আছেন। স্বেচ্ছাসেবী সংগঠন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।