Web Analytics

দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো প্রক্রিয়া লাইভ সিসিটিভির মাধ্যমে যাত্রীদের সামনে দেখানোর দাবিতে সোমবার লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরি ও লুটপাট বন্ধে এই উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেবিচক চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কয়েকটি বিমানবন্দরের কর্মকর্তা ও ব্যবস্থাপককে বিবাদী করা হয়েছে। এতে বলা হয়েছে, যাত্রী, পর্যটক, বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী ও বিশেষ করে প্রবাসী শ্রমিকেরা দীর্ঘদিন ধরে লাগেজ চুরি ও মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নোটিসের অভিযোগ অনুযায়ী, কার্গো হোল্ড থেকে লাগেজ নামানো থেকে কনভেয়ার বেল্টে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি হচ্ছে। কার্গো খালাস, ট্রলিতে তোলা, র‌্যাম্প দিয়ে পরিবহন এবং বেল্টে পৌঁছানো পর্যন্ত উচ্চমানের ক্যামেরা বসানো ও অ্যারাইভাল লাউঞ্জের পর্দায় সরাসরি সম্প্রচারের দাবি জানানো হয়েছে। নিরাপত্তা বা তল্লাশির প্রয়োজনে লাগেজ খোলা হলেও তা সংশ্লিষ্ট যাত্রীকে সরাসরি দেখানোর দাবি করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।