Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

মহড়ায় একটি ভোটকেন্দ্রে সম্ভাব্য সহিংস পরিস্থিতির অনুকরণে দেখা যায়, একদল সন্ত্রাসী ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে এবং প্রিজাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ফেলে। সেনাবাহিনী ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এপিসি যানসহ অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহড়ার অংশ হিসেবে আহত সেনাসদস্য ও অন্যান্য আহতদের উদ্ধারে একটি হেলিকপ্টারও অংশ নেয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে মোট ৮০৫টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ৫৭৪টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!