Web Analytics

বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনএফকিউ) উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন পেয়েছে, যা দেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আট বছর ধরে গবেষণা, অংশীজনের মতামত, কর্মশালা ও নীতিগত আলোচনার মাধ্যমে তৈরি এই কাঠামোর লক্ষ্য হলো দেশের জ্ঞান, দক্ষতা ও শিক্ষণফলকে মানসম্মত করা, যাতে বাংলাদেশের নাগরিকেরা দেশ ও বিদেশের শ্রমবাজারে সমানভাবে প্রতিযোগিতা করতে পারে।

বিএনএফকিউ সাধারণ, কারিগরি, মাদ্রাসা ও উচ্চশিক্ষা—এই চার ধারাকে একীভূত কাঠামোয় আনবে, যা ক্রেডিট স্থানান্তর, পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি ও আন্তর্জাতিক সনদের সমমান নিশ্চিত করবে। ২০২৪ সাল থেকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিএনএফকিউ-এর লেভেল ১–৫ অনুযায়ী সনদ প্রদান শুরু করেছে এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এটি উচ্চশিক্ষার মানোন্নয়নের ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। বিশ্বের ৪১টি জাতীয় ও আঞ্চলিক কাঠামো বিশ্লেষণ করে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এটি প্রণয়ন করা হয়েছে।

এই কাঠামো দেশের সনদ ও ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি বাড়াবে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!