Web Analytics

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে দুষ্কৃতিকারীরা লাঠিসোটা ও চাকু দিয়ে হাসনাত আব্দুল্লাহ ও তার সঙ্গে থাকা মাঈনউদ্দীন নামে এক যুবকের ওপর অতর্কিত হামলা চালায়, এতে তারা মারাত্মকভাবে আহত হন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের ওপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা জাতির জন্য অশনি সংকেত। রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে সহিংসতা ও সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় না আনলে দেশের নির্বাচনি পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।