Web Analytics

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যাতে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ এবং ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়বে। সামরিক ও বেসামরিক কর্মচারীদের জন্য এ কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতাও আনুপাতিক হারে বাড়বে।

সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে তিন ধাপে মূল বেতন বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে এবং পেনশনও ধাপে ধাপে বাড়ানো হবে। আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারী, সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী এবং অন্যান্য যোগ্য সুবিধাভোগী এর সুবিধা পাবেন। বার্ষিক অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে আনুমানিক এক লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সব গ্রেডে মোবাইল ভাতা চালু হবে। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা পাবেন। ওয়ান র‌্যাংক ওয়ান পেনশন ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।