Web Analytics

নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর ও জাঙ্গাইলা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার এবং সাতজনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) ভোররাত ৩টার দিকে লে. কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের ও উদ্ধারকৃত মালামাল শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল ১টি আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, ১৭টি মোবাইল ফোন, ২টি সামুরাই, ৬টি ফেনসিডিল, ৯টি বিদেশি মদের বোতল, ২টি নকল পিস্তল, ২টি রামদা ও ১টি ল্যাপটপ। শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের মধ্যে কারারচর, শাহাপুর ও জাঙ্গাইলা এলাকার কয়েকজন রয়েছেন, যাদের মধ্যে স্থানীয়ভাবে পরিচিত জামাল উদ্দিন খোকা ও তার সহযোগীরাও আছেন। উদ্ধারকৃত মালামাল পুলিশ হেফাজতে রয়েছে এবং তদন্ত চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।