Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাক থেকে মার্কিন ও অন্যান্য বিদেশি সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে তেহরান এটিকে ইরাকের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুসংহত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর ওপর জোর দিয়েছে ইরান।

তেহরান বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক উপস্থিতি সহিংসতা, অনিরাপত্তা, বিভাজন ও সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই বয়ে আনেনি। ইরানের দাবি, গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে ইরাকে মার্কিন হামলার পর দুই দশকেরও বেশি সামরিক উপস্থিতিতে ব্যাপক প্রাণহানি, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, পরিবেশ বিপর্যয় ও যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে।

ইরানের মতে, এই পরিস্থিতি পরবর্তীতে ইরাক ও আশপাশের অঞ্চলে আইএসসহ সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের পথ তৈরি করে। বিবৃতিতে ইরাকের দখলদারিত্ব ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নিহতদের স্মরণ করা হয়। পাশাপাশি, উল্লেখিত কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে তেহরান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।