Web Analytics

২০২৬ সালের ১২ জুলাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের চার জেলার চারটি নদীর পানি পাঁচটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ছয় বিভাগ ও ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ সাতটি জেলায় ভয়াবহ বন্যায় ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ পর্যন্ত ৫১ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্রে ৪৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, নগদ অর্থ, শুকনা ও রান্না করা খাবারসহ ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে ঝুঁকি থেকে যেতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।