Web Analytics

জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও প্রক্রিয়াজাত খাবারের ওপর নির্ভরতা বৃদ্ধির কারণে বাংলাদেশে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা আয়োজিত এই ওয়েবিনারে বক্তারা ভোক্তা সচেতনতা বৃদ্ধি ও ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, অতিরিক্ত লবণ, চিনি ও চর্বিযুক্ত খাবার অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। ওয়েবিনারে জানানো হয়, দেশে প্রতিবছর প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষ এসব রোগে মারা যায় এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে প্রায় ২৭ হাজার মৃত্যু ঘটে। অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী ও অধ্যাপক ডা. নাজমা শাহীন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা ও প্রক্রিয়াজাত খাবার কমানোর আহ্বান জানান। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ শোয়েব জানান, সরকার সহজবোধ্য ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং চালুর উদ্যোগ নিচ্ছে।

বক্তারা আরও উল্লেখ করেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ বরাদ্দ রয়েছে এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করা জরুরি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।