Web Analytics

বড় মূলধনি, অবকাঠামোগত ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে আইপিও বিধিমালা সংশোধনের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসইসির ওয়েবসাইটে প্রকাশিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’-এর সংশোধনী খসড়ায় সর্বসাধারণ ও অংশীজনদের মতামত চাওয়া হয়েছে। আগামী ২ নভেম্বর পর্যন্ত লিখিত মতামত দেওয়া যাবে।

খসড়ায় বিদ্যুৎ, জ্বালানি, টেলিকমিউনিকেশন, স্বাস্থ্যসেবা ও পানি সরবরাহসহ বড় প্রকল্পে যুক্ত প্রতিষ্ঠানকে ‘ক্যাপিটাল-ইন্টেনসিভ কোম্পানি’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ন্যূনতম ৫০০ কোটি টাকা মোট সম্পদ থাকা এসব কোম্পানি, রেগুলেটেড কোম্পানি ও গ্রিনফিল্ড কোম্পানিকে সর্বশেষ অর্থবছরে মুনাফায় থাকার শর্ত থেকে ছাড় দিতে পারবে বিএসইসি। তবে তালিকাভুক্তির দুই বছরের মধ্যে মুনাফায় আসার কর্মপরিকল্পনা জমা দিতে হবে। প্রাক-আইপিও নিট সম্পদ ৫০০ কোটি টাকা বা বেশি হলে ন্যূনতম ৫ শতাংশ শেয়ার ছেড়ে আইপিওর অনুমোদন মিলতে পারে।

প্রস্তাবে হাইব্রিড মোডে নতুন শেয়ার ছাড়ার সঙ্গে বিদ্যমান শেয়ারহোল্ডারদের শেয়ার অফলোডের সুযোগ রাখা হয়েছে। উচ্চ সম্পদশালী ব্যক্তি বিনিয়োগকারীদের ৫ শতাংশ সংরক্ষিত কোটা বাতিলের কথাও বলা হয়েছে। সাধারণ, প্রবাসী ও কর্মচারী বিনিয়োগকারীদের কোটা বাড়ানো, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লক-ইন শিথিল, প্রি-আইপিও নিরপেক্ষ অডিট এবং বুয়েট পরীক্ষিত স্বয়ংক্রিয় লটারি অ্যালগরিদমের বিধানও যুক্ত হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।