Web Analytics

২০২৬ সালের ৩ মে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঢাকায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলনকক্ষে ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম শামীম রেজা। আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও টেলিভিশন কর্মকর্তারা।

১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। দিবসটি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা, ত্যাগী সাংবাদিকদের স্মরণ এবং গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহতের অঙ্গীকারের প্রতীক হিসেবে পালিত হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।