Web Analytics

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সব সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার প্রজ্ঞাপন জারি করে জানায়, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত মন্ত্রিসভা গত ৫ অক্টোবর নেয়। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনসংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্রে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থানের পর জিয়াউর রহমান গৃহবন্দি হন। পরে ৭ নভেম্বর আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে তিনি আটকাবস্থা থেকে মুক্ত হন। এর মধ্য দিয়ে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বলে সূত্রে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।