জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সব সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার প্রজ্ঞাপন জারি করে জানায়, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত মন্ত্রিসভা গত ৫ অক্টোবর নেয়। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্রে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থানের পর জিয়াউর রহমান গৃহবন্দি হন। পরে ৭ নভেম্বর আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে তিনি আটকাবস্থা থেকে মুক্ত হন। এর মধ্য দিয়ে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বলে সূত্রে উল্লেখ করা হয়েছে।
৭ নভেম্বর প্রতিষ্ঠান, ভবন ও দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।