Web Analytics

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট ঘাট এলাকায় শনিবার দুপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। শত শত নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা বালু পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত তিনটি টোল ঘর ভেঙে দেয়।

চিলমারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নীহারিকা শারমিন দীপির সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন পরিবেশবাদী সংগঠন ‘রিভারাইন পিপল’-এর পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদসহ স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে, যার ফলে নদীতীর রক্ষা বাঁধ ও রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় জনপদ ভাঙন ঝুঁকিতে পড়ছে।

ড. তুহিন ওয়াদুদ প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে অবিলম্বে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়।

30 May 26 1NOJOR.COM

চিলমারীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর টোল ঘর ভাঙচুর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।