Web Analytics

টাঙ্গাইলের আট বছর বয়সী প্রেয়সী চক্রবর্তী শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র সংগীত বিভাগের ক গ্রুপে দেশসেরা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে ট্রফি ও তিন লাখ টাকার পুরস্কার গ্রহণ করে সে। শাহীন ক্যাডেটের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী প্রেয়সী একটি সংগীত পরিবারে বেড়ে উঠছে। তার বাবা সঞ্জয় চক্রবর্তী বাবুল ও মা রাখী চক্রবর্তী দুজনেই সংগীতশিল্পী। বড় বোন শ্রেয়সী চক্রবর্তী পাঁচবার জাতীয় সংগীত পুরস্কার পেয়েছে এবং বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ক্ল্যাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশোনা করছে। প্রেয়সীর এই সাফল্যে টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। পরিবার আশা করছে, দুই বোনই ভবিষ্যতে সংগীত জগতে কালজয়ী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হবে।

15 Nov 25 1NOJOR.COM

টাঙ্গাইলের আট বছরের প্রেয়সী চক্রবর্তী নতুন কুঁড়িতে সংগীতে দেশসেরা হয়েছে

Person of Interest

logo
No data found yet!