Web Analytics

শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততার অভিযোগ ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে দাবি করেছে সংগঠনটি। রবিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, গণমাধ্যমে বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই।

তারা জানান, ছাত্রশিবির সবসময় স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করে। সংগঠনটির অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল প্রকৃত ঘটনা আড়াল করতে তাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু নেতার ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

ছাত্রশিবির নেতারা হামলার ঘটনার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত দাবি করে বলেন, গণমাধ্যম ও জনমনে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করা উচিত। তারা ধৈর্য, প্রজ্ঞা ও জাতীয় ঐক্যের আহ্বান জানান।

21 Dec 25 1NOJOR.COM

গণমাধ্যম কার্যালয়ে হামলায় জড়িত নয় ছাত্রশিবির, নিরপেক্ষ তদন্তের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।