Web Analytics

জালিয়াতি ও সাক্ষ্যপ্রমাণে হস্তক্ষেপের দায়ে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছরের গৃহবন্দি সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫৭৮ হাজার ডলার জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে সরকারি পদে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা উরিবে অভিযোগ অস্বীকার করে আপিল করবেন বলে জানান। মামলায় সাবেক প্যারামিলিটারি সদস্যরা বলেন, তাদেরকে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয়েছিল। উরিবের সাবেক আইনজীবীও এই মামলায় বিচারের মুখোমুখি।

02 Aug 25 1NOJOR.COM

জালিয়াতি ও সাক্ষ্যপ্রমাণে হস্তক্ষেপের দায়ে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট উরিবের ১২ বছরের গৃহবন্দি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।