Web Analytics

পবিত্র শবে বরাত উপলক্ষে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে র‌্যাব সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ শহর ও ধর্মীয় স্পর্শকাতর এলাকাগুলোতে ইউনিফর্মধারী টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলায় র‌্যাবের স্ট্যাটিক ও মোবাইল টিম মাঠে থাকবে এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, উসকানিমূলক বক্তব্য ও অপপ্রচার রোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম সক্রিয় রয়েছে। ধর্মীয় আবহ নষ্টের আশঙ্কা রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণকে র‌্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

03 Feb 26 1NOJOR.COM

শবে বরাতের শান্তিপূর্ণ উদযাপনে সারাদেশে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।