Web Analytics

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সংক্রান্ত বিদ্যমান চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করছে বাংলাদেশ সরকার। রোববার জাতীয় সংসদে তিনি বলেন, আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর এবং বিষয়টি নির্বাচনি ইশতেহারেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ লক্ষ্যে যৌথ নদী কমিশনকে শক্তিশালী করা এবং ভারত, নেপাল, ভুটান ও চীনের সঙ্গে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী স্বীকার করেন, উজানের দেশগুলোতে অবকাঠামো নির্মাণের কারণে শুকনো মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ হ্রাস পাচ্ছে। প্রাকৃতিক ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেও উজানে পানির লভ্যতা কমছে। সংসদে প্রশ্নোত্তরে তিনি জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জুন পর্যন্ত ৩৬৬ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হবে এবং পাঁচ বছরে ৯ হাজার ৪৬ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প জাতীয় স্বার্থ, কৃষি, মৎস্য, পরিবেশ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়েছে।

21 Jun 26 1NOJOR.COM

সীমান্ত নদীর পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।