শনিবার দুপুরে বিএনপির শাহজাদপুর উপজেলার দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি সভায় দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। স্থানীয়রা জানান, সম্মেলন প্রস্তুতি সভার কার্যক্রম শুরু করেন ২ ও ৬ নম্বর সংসদীয় আসনের কমিটির আহ্বায়ক ড. এমএ মুহিত। এ সময় সমর্থকদের সঙ্গে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার ঢুকতে গেলে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। শাহজাদপুর থানা ওসি বলেছেন, তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।