বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন তৃতীয় টার্মিনালে বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস) ব্যবহার করেছে। ৪ আগস্ট সকাল ১০:৩০ টায় রোম থেকে আসা বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিজি-৩৫৬ ফ্লাইটটি এখানে অবতরণ করে। যাত্রী নামানোর পর জিডিজিএস, বাহ্যিক বিদ্যুৎ, শীতাতপ নিয়ন্ত্রণ ও পানি সরবরাহ ব্যবস্থা পরীক্ষা করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে এই পরীক্ষা পর্যবেক্ষণ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবার শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ ব্যবহার করলো
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।