Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার (২ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এক মহীয়সী ব্যক্তিত্ব, যার অবদান ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কল্পনাই করা যেত না। তিনি সততা, ঐক্য ও দৃঢ়তার প্রতীক ছিলেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐক্যের রাজনীতিকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়েছেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক তাঁর নেতৃত্ব, ত্যাগ ও দেশপ্রেমের প্রশংসা করেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম মো. ছালাহ্‌ উদ্দিন। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

03 Jan 26 1NOJOR.COM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।