আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান। ইসি সূত্রে জানা যায়, সংলাপে সকাল ও বিকেল দুই পর্বে মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থা অংশ নেয়। ইসির চলমান সংলাপের অংশ হিসেবে এই বৈঠকে পর্যবেক্ষকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে ইসি রাজনৈতিক দল, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সাংবাদিক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছে। সিইসি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা অপরিহার্য।
আসন্ন জাতীয় নির্বাচনের আগে ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ করল ইসি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।