গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে দফায় দফায় হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন ও রাজনৈতিক দলের সঙ্গে একযোগে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। এর আগে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে ছাত্রলীগের হামলা হয় এবং পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন। শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে দফায় দফায় হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।