Web Analytics

ইসরাইলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক। এর আওতায় ইসরাইলি বিমানকে আকাশসীমা ব্যবহার ও বন্দর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশেষ সংসদ অধিবেশনে এ ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি গাজায় ইসরাইলি হামলাকে গণহত্যা আখ্যা দেন। গত বছর মে মাসে তুরস্ক সরাসরি বাণিজ্য স্থগিত করলেও এবার সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করল। ২০২৩ সালে দুই দেশের মধ্যে ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল।

30 Aug 25 1NOJOR.COM

তুরস্ক গাজা হামলার প্রতিবাদে আকাশসীমা, বন্দর ও বাণিজ্য বন্ধ করল ইসরাইলের সঙ্গে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।