বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুব সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর নয়াবাজার ব্রিজসংলগ্ন জিন্দা বাহার জামে মসজিদে অনুষ্ঠিত এ মাহফিলে কোতোয়ালি থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ, আহম্মেদ হোসেন সোবহান, জুয়েল হাওলাদারসহ অন্যান্য নেতারা। দোয়ায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের মঙ্গল কামনা করা হয়। বক্তারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং জাতীয়তাবাদী মূল্যবোধের প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, তার সুস্থতা দেশের রাজনৈতিক আন্দোলনকে আরও বেগবান করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।