Web Analytics

খুলনার ডুমুরিয়া উপজেলার পার মাগুরাখালি গ্রামের রত্না মণ্ডলসহ চিংড়িচাষিরা টোটালফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেডের সংগঠিত উৎপাদকভিত্তিক ভ্যালু চেইন উদ্যোগে যুক্ত হয়েছেন। দেড় বছর ধরে কোম্পানিটি চাষিদের একত্রীকরণ ও দায়িত্বশীল, টেকসই চিংড়ি চাষে সক্ষমতা বৃদ্ধির কাজ করছে। এ কাজে আন্তর্জাতিক সি-ফুড মনিটরিং সংস্থা মনটেরি বে অ্যাকুয়ারিয়াম, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগ যৌথভাবে রয়েছে।

গ্রামটির প্রায় ৫০ জন চাষি এ পর্যন্ত পাঁচ থেকে ছয়টি প্রশিক্ষণ পেয়েছেন বলে জানান টিম লিডার সুমন গোলদার। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের কাছ থেকে তারা অর্গানিক পদ্ধতিতে চিংড়ি চাষ শিখছেন। প্রথমবারের মতো খামারের রেকর্ড বইয়ে পোনা মজুত, খাদ্য, মাছের স্বাস্থ্য, সার ও ওষুধ, প্রোবায়োটিক, পানির গুণগত মান এবং মাছ ধরাসহ ১২টি বিষয়ে তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে।

টোটালফুড জানিয়েছে, চারটি এলাকার প্রায় সাড়ে ৬০০ নিবন্ধিত চাষি তাদের কন্ট্রাক্ট ফার্মিং ও কৃষকভিত্তিক ভ্যালু চেইনে যুক্ত। কৃষক নিবন্ধন ও ম্যাপিং, প্রশিক্ষণ, পানি-মাটি পরীক্ষা এবং চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক বাজার উপযোগী সরবরাহ কাঠামো গড়া হচ্ছে। বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বলেছে, হিমায়িত চিংড়ি খাতে উন্নতির জন্য অন্যদেরও এ মডেল অনুসরণ করা উচিত।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।