মালয়েশিয়ার জোহর প্রদেশে ১৫ জুলাই অভিযান চালিয়ে ৩৫ জন অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান ও ভারতের নাগরিক। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছর। বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের অভিযোগে অভিযান পরিচালিত হয়। আটককৃতদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।