Web Analytics

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ঘিরে প্রস্তাবিত আঞ্চলিক করিডোরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে প্রবেশাধিকার দেওয়ার আগে বাণিজ্যিক, আর্থিক ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে একটি মন্তব্যধর্মী লেখা। এতে বলা হয়েছে, জাপান মাতারবাড়ীকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করে শিল্পমূল্য শৃঙ্খল গড়তে আগ্রহী। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে এ নিয়ে আলোচনা চলছে, তবে বাণিজ্যিক শর্ত, খরচ ভাগাভাগি ও বাংলাদেশের লাভ এখনো স্পষ্ট নয়।

লেখাটিতে বলা হয়, বেশি কার্গো এলে জাহাজ চলাচল, লজিস্টিকস ও বিনিয়োগ বাড়তে পারে এবং বাংলাদেশি রপ্তানিকারকেরাও লাভবান হতে পারেন। তবে বাংলাদেশ আর্থিক ও পরিবেশগত দায় বহন করলে, আর ভারত কম খরচে নির্ভরযোগ্য বন্দরসুবিধা পেলে সহযোগিতা অসম হয়ে উঠতে পারে। প্রবেশাধিকার, শুল্ক, অতিরিক্ত সক্ষমতায় বিনিয়োগ, নিরাপত্তাবিধি ও অলাভজনক হলে পরিবর্তনের অধিকার কার হাতে থাকবে—এসব প্রশ্নের জবাব চাওয়া হয়েছে।

জাইকার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প (২)-এর জন্য বাংলাদেশ ও জাইকার মধ্যে সর্বোচ্চ ১০৫ দশমিক ৩৬২ বিলিয়ন ইয়েন ঋণচুক্তি হয়। লেখক অর্থায়ন পরিকল্পনা, আয়-ব্যয়ের হিসাব, চুক্তির শর্ত, সংসদীয় আলোচনা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পরামর্শ ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।