Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

দূতাবাস কার্যক্রমের জটিলতা কাটাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইস্তাম্বুলে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে। দুই দেশের সিনিয়র কূটনীতিকদের নেতৃত্বে এই আলোচনা কোনো রাজনৈতিক বা নিরাপত্তা ইস্যু ছাড়াই কেবল কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল করতে হচ্ছে। গত কয়েক বছর ধরে উভয় পক্ষ ভিসা জটিলতা, চলাচলের সীমাবদ্ধতা এবং সম্পত্তি নিয়ে অভিযোগ করে আসছে। কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানানো হলেও বড় কোনো অগ্রগতি এই পর্বে আশা করা হচ্ছে না।

Card image

ইসরাইলের নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বিএনপির প্রতিবাদী র‌্যালি শুরু হয়েছে বিকাল পৌনে ৫টার। র‌্যালিটি শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামটরে গিয়ে শেষ হবে। হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। তারা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দেন। নেতারা বলছেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ।

Card image

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ৩৩৯টি অভিযোগ করা হয়েছে। ২২টি মিস কেইসে বেসামরিক, সামরিক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৭০ জন বেসামরিক, আইনশৃঙ্খলা বাহিনীর ৬২ জন এবং ৯ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। পরোয়ানা জারির পর ৫৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৮৭ জন আসামি পলাতক। তাজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেড়-দুই হাজারের বেশি মানুষ শহিদ হয়েছেন। ২৫ হাজারের মতো ছাত্র-জনতা আহত হয়েছেন। সব ঘটনার জলজ্যান্ত প্রমাণ রয়েছে। ট্রাইব্যুনালে আমরা সেটা প্রমাণ করতে সক্ষম হবো। আরো জানানো হয়, ৩৯টি মামলার তদন্ত চলছে।

Card image

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া জানান, তুরস্কের উদ্দেশে আজ সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তুরস্কের আন্টালিয়ায় 'আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম'-এ অংশগ্রহণ শেষে আগামী ১৪ এপ্রিল দেশে ফিরবেন। ওই ফোরামে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল তুর্কি সরকার। প্রধান উপদেষ্টা না যেতে পারায় পররাষ্ট্র উপদেষ্টা আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দেবেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফোরামের উদ্বোধন করবেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যেসব পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নিশ্চিত হয়েছে-তুরস্ক, স্লোভাকিয়া, আজারবাইজান ও গাম্বিয়া। এ ছাড়া একটি সংস্থার সেক্রেটারি জেনারেল উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

Card image

আসন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অন্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সোমবার পহেলা বৈশাখ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। সুতারং টানা চার দিনের ছুটি পাবেন পার্বত্য তিন জেলার মানুষ। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এক নির্দেশনায় জানিয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে।

Card image

ইসরাইলি মিডিয়ার দাবি, ইসরাইলের দিকে লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেটি সৌদি আরবে আড়ছে পড়ে। তবে হুথি গোষ্ঠি কিংবা সৌদি আরবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ইসরাইল ও লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুথিরা। গাজায় মানবিক সহায়তার প্রবেশে ইসরাইলের অবরোধ ও পরে আগ্রাসন পুনরায় শুরুর জবাবে গত মার্চ মাস থেকে ইসরাইলে পুনরায় হামলা শুরু করে গোষ্ঠীটি। এই হামলায় হুথিরা ইসরাইলের দিকে ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ১০টি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয়ন। বাকিগুলো ব্যর্থ হয়।

Card image

মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে সমর্থন করায় ইরানে অবস্থিত পাঁচটি সংস্থা এবং একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে ইরানের আণবিক শক্তি সংস্থা এবং এর অধীনস্থ ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানিও রয়েছে। ইরান সেন্ট্রিফিউজ প্রযুক্তি কোম্পানি সেন্ট্রিফিউজ উৎপাদনের মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ। এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হলেন আটবিন ইস্তা টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাজিদ মোসাল্লাত। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটন সরাসরি আলোচনা শুরু করতে প্রস্তুত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওমানে পরোক্ষ আলোচনা হবে।

Card image

চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষ্যে পাহাড়ে ও সমতলে সমানতালে উৎসব উদযাপন হবে, বলছিলেন সংস্কৃতি উপদেষ্টা। যা যা হবে: * ৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল: বিজু, বিসু, সাংগ্রাই, বিহু, বাহা, ওয়ানগালাসহ ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর স্থানীয় পর্যায়ে নববর্ষ উৎসব ও মেলা। * ১২ এপ্রিল: দেশব্যাপী ১২টি অঞ্চলে সাধুমেলা আয়োজন। * ১২ এপ্রিল: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অংশগ্রহণে ফাগুয়া উৎসব। * ১৩-১৪ এপ্রিল: নবপ্রাণ আন্দোলনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুদিনব্যাপী অনুষ্ঠান। * ১৩ এপ্রিল বিকেল ৩টা: ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে ব্যান্ডশো। * ১৪ এপ্রিল সকাল ৬টা ১৫মিনিট: ছায়নটের আয়োজনে ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান। * ১৪ এপ্রিল সকাল ৬টা: রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বর্ষবরণ অনুষ্ঠান। * ১৪ এপ্রিল সকাল ৯টা: ঢাবির আয়োজনে বাঙালিসহ পাহাড় ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা। * ১৪ এপ্রিল সন্ধ্যা: চীনা কারিগরি দলের পরিবেশনায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ড্রোন শো ও বিকেলে বৈশাখী ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Card image

ইয়েমেনের হোদেইদার একটি আবাসিক এলাকায় মার্কিনিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪ জন শিশু এবং ২ জন নারী আছেন। গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল ও সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুথিরা। এরপর ১৫ মার্চ থেকে ফের ইয়েমেনে বিমান অভিযান শুরু মার্কিন বিমান বাহিনী। ইয়াহিয়া সারি জানিয়েছেন, বুধবার হুথি যোদ্ধারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, তেল আবিবে ইসরাইলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এবং হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে।

Card image

যুবলীগ নেতার সঙ্গে মিলে কোটি টাকার ঠিকাদারি করছেন পটুয়াখালী জেলা যুবদল নেতা সম্পাদক হুমায়ুন কবির সোহাগ। নির্মাণকাজে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির অভিযোগও উঠেছে এই যুবদল নেতার বিরুদ্ধে। প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে নিয়মানুযায়ী মাটির ২০ ফুট নিচ পর্যন্ত ৭৯৯টি পাইল বসানোসহ বেইজ এবং ভবন নির্মাণ করবে ঠিকাদার। নির্ধারিত ৭৯৯টি পাইলের স্থলে ৬শরও কম পাইল করে তার ওপর চলছে বেইজ ঢালাই। এ বেইজ ঢালাইয়ের ক্ষেত্রেও করা হচ্ছে মারাত্মক অনিয়ম। যুবদল নেতাকে ফোন করলে ১৭ বছর পর একটি ঠিকাদারি কাজ পেয়েছেন উল্লেখ করে সাংবাদিককে দেখে নেওয়ারও হুমকি দেন। সেই সঙ্গে চলে গালাগাল! এরপর জানা গেছে এই কাজের ঠিকাদার যুবলীগের নেতা মনিবুর রহমান। পাঁচ আগস্টের দুজন চুক্তিতে গিয়ে কাজ বদল করেছেন।

Card image

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অন্যরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তারেক আনাম সিদ্দিকী।

Card image

সম্প্রতি ইসরাইলী বিমানবাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সামরিক অভিযানে আপত্তি এবং এ যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি গিয়েছে এবং তাতে এই ৯৭০ জনের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরাও আছেন। চিঠিটি পাওয়ার পর ইতোমধ্যে অনেক স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেছেন বিমানবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডাররা এবং বলেছেন, যেসব স্বাক্ষরকারী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করতে রাজি আছেন, কেবল তারাই বাহিনীতে থাকবেন। মাত্র ২৫ জন স্বাক্ষরকারী নিজের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

Card image

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, ‌‘আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে যেতে হবে। আমাদের লক্ষ্য হলো- জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া। যেখানে আমরা একাধিক দেশের নেতাদের সঙ্গে বসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব।’ প্রেসিডেন্ট বলেন, ‘আমি কাউকে খুশি করার জন্য এটি করছি না। আমি এটি করব, কারণ এক সময় এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাতে যুক্ত হতে চাই, যেটিতে যারা ফিলিস্তিনকে সমর্থন করেন, তারা এর বদলে ইসরাইলকে স্বীকৃতি দেবেন। যেটি তাদের অনেকেই করেন না।’ ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন বলেন, ফ্রান্সের স্বীকৃতি ‘ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রনীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে।’

Card image

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন- নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য ‌‘মঙ্গল কামনা করে’। তার মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরোনো এই সম্পর্ক জনমুখী। জয়শঙ্কর বলেন, ‘ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না।’ আরো বলেন, 'আমাদের বিমসটেকের বৈঠকে যে প্রধান বার্তাটি বেরিয়ে এসেছে তা হলো- ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি মূলত জনগণের সঙ্গে জনগণের সংযোগ, সম্ভবত অন্য যেকোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি। এবং এটিই আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।' তিনি বলেন, ‘গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবেন।’

Card image

বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুমতাজুর রহমান দাউদ জানিয়েছেন, ১.৬ বিলিয়ন ডলার ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে তারা। ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য। পরিকল্পনার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের হাসপাতাল, নার্সিং বিশ্ববিদ্যালয় এবং শিল্পকারখানা স্থাপন। ড. দাউদ জানান, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে নতুন মাত্রা যোগ হবে। তিনি বলেন, ‘আমাদের নার্সিং বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হবে, যেখানে দক্ষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে।’ এছাড়া ট্রাফিক জট এড়াতে রোগী পরিবহণের জন্য হেলিকপ্টার সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।