Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

এক বিবৃতিতে জামায়াত নেতা গোলাম পরওয়ার বলেন, ‘গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটারপ্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট ৩৩ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে- তা অযৌক্তিক। গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির ফলে নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের মূল্য এখন ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা পরিশোধ করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত নতুন শিল্প উদ্যোক্তাদের আশাহত করেছে। তাই নতুন শিল্প বিকাশের স্বার্থে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।’ তিনি বলেন, অপরদিকে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের ফলে দরিদ্র জনগণের দুর্ভোগ আরও বাড়বে। সয়াবিন তেল সাধারণত দরিদ্র জনগণই রান্নার কাজে ব্যবহার করে থাকে। গ্যাসের এই মূল্যবৃদ্ধি সাধারণ ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগের কারণ হবে। কাজেই সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরকারকে সরে আসা উচিত।’

Card image

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে। স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে এরইমধ্যে দুইটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আরও ৬-৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে। উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।

Card image

ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয়েছে। বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে এনবিআর। তবে স্থলপথ ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্রশিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। জানা গেছে, চীন, তুরস্ক, উজবেকিস্তান এবং দেশে উৎপাদিত সুতার দাম প্রায় একই রকম হলেও স্থলবন্দর দিয়ে আমদানি করা সুতা চট্টগ্রাম কাস্টম হাউসে ঘোষিত দামের চেয়ে অনেক কম দামে আসে। এতে দেশের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না।‌

Card image

শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে অবৈধ সুবিধা নিয়ে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। দুদক সূত্রে জানা যায়, আসামিরা হলেন- টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন। জানা যায়, আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্র, অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নিয়ে ও পরে রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণ ও প্রদান করেছেন।

Card image

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে দায়িত্ব পান আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন। সেদিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি।

Card image

ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংকল্পের’ অংশ হিসেবে ইসরাইলি নাগরিকদের প্রবেশে আইন জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটননির্ভর দেশ মালদ্বীপ। মঙ্গলবার মালদ্বীপের সংসদে আইনটি পাস হয়। এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটির অনুমোদন দেন। এটি অনতিবিলম্বে কার্যকর হবে! এক বিবৃতিতে মোহাম্মদ মুইজ্জু বলেছেন, "নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।" ইসরাইলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে গত বছরের জুনে জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

Card image

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। এ কথা জনগণ বলেছে। নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা, এর বাইরে আমার কিছু বলার নেই। তিনি বলেন, চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানের আগেরদিন হামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সরকার ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবিপ্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘলা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই। এটা রুটিন প্রক্রিয়া। কেউ দায়িত্বে আসবেন, আবার চলেও যাবেন। পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর হবে। জাহাঙ্গীর আলম বলেন, প্রথমবারের মতো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন সফল হয়েছে।

Card image

মেঘনা আলমের প্রতি বেআইনি কোনো আচরণ হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী। তিনি বলেন, প্রচলিত আইনেই মডেল মেঘনা আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার হচ্ছে। বেআইনি কাজ তো না। আরো বলেন, "অভিযোগ ও ঘটনার বিষয়ে কাজ হচ্ছে। বিষয়টি হাইকোর্টে গেছে। এটি এখন বিচারাধীন বিষয়। সাব-জুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। দেখি কী আসে ওখান থেকে।" যদিও আইন উপদেষ্টা বলেছেন, গ্রেফতার প্রক্রিয়া সঠিক নয়!

Card image

সাগর সরোওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আদালত আগামী ২১ মে পর্যন্ত সময় দিয়েছেন। এই নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১৮ বার পেছানো হলো। ইতোমধ্যে কারাগারে থাকা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতিসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। এই ছয়জন হলেন- বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক এডিজি মশিউর রহমান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক নৌবাহিনী কর্মকর্তা মোহাম্মদ সোহেল এবং জোড়া খুনের মামলার অভিযুক্ত হুমায়ুন কবির এবং পলাশ রুদ্র পাল। পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, এ মামলায় আদালতের অনুমতি নিতে হয়নি এমন অর্ধশতাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তদন্ত কর্মকর্তারা।

Card image

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি মেনে চলবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সোমবার হার্ভার্ডের আইনজীবীরা ট্রাম্প প্রশাসনের কাছে এক চিঠিতে প্রতিবাদী সুরে বলেছে, ট্রাম্প প্রশাসন ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ এবং অন্য যেকোনো ধরনের ‘গোঁড়ামি’ মোকাবিলায় হার্ভার্ডের প্রচেষ্টাকে ‘অবহেলা’ করছে এবং মার্কিন সুপ্রিম কোর্ট কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা লঙ্ঘন করছে। আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ‘তার স্বাধীনতা ত্যাগ করবে না’। এর আগে গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভের কথা উল্লেখ করে ট্রাম্প প্রশাসন গত ৩ এপ্রিল হার্ভার্ডকে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে বেশ কিছু দাবির একটি তালিকা পাঠিয়েছে। ট্রাম্প প্রশাসন বলেছে, তারা ৯ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল এবং অনুদান পর্যালোচনা করছে। সর্বশেষ তথ্যমতে যুক্তরাষ্ট্র সরকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২.২ বিলিয়ন ডলার অনুদান এবং ৬০ মিলিয়ন ডলার চুক্তিভিত্তিক অর্থায়ন স্থগিত করেছে।

Card image

উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন কুয়েট শিক্ষার্থীরা। এক ঘোষণায় তারা বলেন, "যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি ইন্টারনেট, পানি অফ করে হল থেকে ছাত্রদের বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ইন্ধন জুগিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে, সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সঙ্গে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।" এরপর মিছিল নিয়ে তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Card image

চীন বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করেছে। এতে গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অটোনির্মাতারা থেকে শুরু করে অ্যারোস্পেস নির্মাতা, সেমিকন্ডাকটর কোম্পানি এবং সামরিক কন্ট্রাক্টাররাও। এতে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র। কারণ, গাড়ি থেকে শুরু করে ড্রোন, রোবোট এবং ক্ষেপণাস্ত্র পর্যন্ত অনেককিছু তৈরিতেই চুম্বক অপরিহার্য। চীন প্রশাসন ইতোমধ্যেই বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালান পাঠানো বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে বেশি বিরল খনিজ এবং চুম্বক আমদানি করে, যার বেশির ভাগটাই আসে চীন থেকে। অনেকেই বলছেন, চীন এই দুই জিনিস রপ্তানি না করলে চাপে পড়বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প। একে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

Card image

ঢাবি দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সেই কারণে প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকেই বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু সুন্দর ও সুচারুভাবে আয়োজনের জন্য পদক্ষেপ ও অগ্রগতি সংবলিত পথ নকশা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন করা হবে। এছাড়া মে মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।

Card image

আম্বেদকর জয়ন্তীর দিনে তেলেঙ্গানার কমারেড্ডি জেলায় দলিত কর্মীদের উপর পুলিশি দমন-পীড়নের অভিযোগ উঠেছে। সোমবার লিংগমপেট মণ্ডল সদর দপ্তরে ভারত রাষ্ট্র সমিতির সঙ্গে যুক্ত দলিত কর্মীরা যখন বআম্বেদকরের ছবি সংবলিত ফ্লেক্স লাগানোর চেষ্টা করছিলেন, তখন তাদেরকে পুলিশ আটক করে এবং একাধিকজনকে জোরপূর্বক পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। একটি ভিডিওতে দেখা যায়, একজন দলিত কর্মীকে অন্তর্বাস পরিহিত অবস্থায় টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। কনস্টেবল রাজু জানান, ‘কয়েকজন বিআরএস কর্মী, যাদের গলায় দলের গোলাপি স্কার্ফ ছিল, ফ্লেক্স লাগানোর চেষ্টা করছিলেন। বাঁধা দিলে সড়ক অবরোধ করার পর এই ঘটনা ঘটে!

Card image

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নের সবার লক্ষ্য এক। তবে সংস্কার বাস্তবায়নের পথ নিয়ে সামান্য ভিন্নতা আছে। আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যে সব জায়গায় ঐকমত্য আছে, তার ভিত্তিতে দ্রুতই জাতীয় সনদ তৈরি করা যাবে। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের সঙ্গে বৈঠকে তিনি বলেন, স্প্রেডশিটের ‘কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।‌ আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে—দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। তাই আমরা আশা করি, প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারব। পরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হব।’ অধ্যাপক বলেন, "আলোচনা টেবিলের দুই পাশে হলেও, এখানে পক্ষ দুটি নয়।‌ আমরা সবাই একপক্ষ। আমাদের লক্ষ্য এক।" ববি হাজ্জাজ বলেন, 'আমরা সংস্কারগুলোর মাধ্যমে জনবান্ধব সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হব। লীগের মতো ফ্যাসিস্ট যাতে আর বাংলাদেশে দাঁড়াতে না পারে, সেই লীগকে বাতিল করা এবং তাদের ফ্যাসিজমকে বাতিল করা বড় সংস্কার।’

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।