Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীনতার উদাহরণ সৃষ্টি করবে। কিন্তু কাউকে মুক্তি দেবে কাউকে মুক্তি দেবে না, সরকারের এমন কর্মকাণ্ডে জাতি হতাশ হয়েছে। তিনি বলেন, অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফেরত দিতে হবে। নতুবা জামায়াতে ইসলামী রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সরকারকে বাধ্য করবে। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আওয়ামী লীগ বিচারিক হত্যা করেছে। এটিএম আজহারও বিচারিক জুলুমের শিকার।

Card image

বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে উভয় দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতাসহ নানা বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার ওপর জোর দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশ দ্বিপক্ষীয় চুক্তিগুলো দ্রুত চূড়ান্তকরণ, নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ এবং বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের প্রস্তাব অনুসারে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছে পাকিস্তান। বৈঠকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছে।

Card image

মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আন্দোলন’ করার জন্য গত মাসে ৩২৭ জন বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া এরা কখনো আমেরিকাতেও যেতে পারবেন না। ভারতের কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছে, এই তালিকার ৫০ শতাংশই ভারতীয়। এরপর আলোচনায় বসতে তৎপর হয়েছে ভারত। রমেশ লিখেছেন, ‘ভিসা বাতিলের কারণগুলি অস্পষ্ট এবং অস্বচ্ছ। তাই এটি ভারতীয়দের কাছে এটি উদ্বেগ এবং আশঙ্কার কারণ।’ যে ছাত্রছাত্রীদের ভিসা বাতিল করা হয়েছে, তাদের অনেকেই ফিলিস্তিনিদের অধিকারের দাবিতে মুখ খুলেছিলেন। গাজা দখলের অভিযানে ইসরাইলকে সহায়তার বিরোধিতায়ও সরব হয়েছিল। এতে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ!

Card image

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, ‘মানুষ ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। প্রয়োজনে লাখ লোককে মেরে ফেলতেও দ্বিধা করে না। মনে রাখতে হবে, চোর, ডাকাত ও ঘুসখোরদের হজও আল্লাহ কবুল করেন না।’ খালিদ হুসাইন বলেন, ‘কওমি সনদের বাস্তবায়ন নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ এটি বাস্তবায়নের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের নয়, শিক্ষা মন্ত্রণালয়ের। তবে আমি এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ সবার সঙ্গে কথা বলেছি। সবাই আমাকে আশ্বাস দিয়েছেন।' এছাড়া তিনি বলেন, এতে কওমী আলেমদের একটি ফিলসফি আছে, দারুল উলুম দেওবন্দের আটটি নীতির একটি হলো সরকারের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা। উপদেষ্টা বলেন, ‘এবার হজের খরচ এক লাখ টাকা সাশ্রয় হয়েছে। সরকারি টাকায় এখন কেউ হজে যেতে পারবে না।' এছাড়া তিনি সেবাগ্ৰহীতার নানান সুবিধা দেওয়ার কথা জানান।

Card image

ভারতে ওয়াকফ বিল পাস ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে নিন্দা জানিয়ে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। মিছিলে বক্তারা বলেন, "গুজরাটের কসাই মোদি একের পর এক মুসলিমদের অধিকার খর্ব করছে। তারা মুসলমানদের ঘর-বাড়ি ভেঙে দিছে। তাদের জন্মস্থান থেকে উচ্ছেদ করছে। সর্বশেষ ওয়াকফ বিল পাস করে ভারতে মুসলমানদের অধিকার খর্ব করছে। এর প্রতিবাদ করতে গিয়ে সমগ্র ভারতে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। তাদের হত্যা করা হচ্ছে।" এছাড়া এই মিছিলে দখলদারদের বর্বর গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানানো হয়।

Card image

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৫ বছর যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদের কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। শামসুজ্জামান বলেন, বিচার করবেন কী করবেন না তা আমরা বুঝে গেছি। ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নয় তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টাসহ যারা উপদেষ্টা আছেন তারা কেউ তার বাসায় যাননি। শামসুজ্জামান বলেন, যাতে বিএনপি দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এছাড়া তিনি শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন।

Card image

উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় আজ শুক্রবার ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। তারা- ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকে। এ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন।

Card image

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, আপনারা অনেকেই বলছেন বিপ্লব, তবে এটা কিন্তু বিপ্লব না এটা গণঅভ্যুত্থান। ফলে এখনকার লড়াই হবে সাংস্কৃতিক লড়াই। যেটা অপূর্ণ যা আমরা করতে পারিনি সেটাকে সম্পূর্ণ করার লড়াই। আগামীর বৃহত্তর লড়াইটা হবে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। ছাত্ররা কিন্তু প্রথম থেকেই বলছে বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্র প্রয়োজন, নতুন সংবিধান বা আইন না। ফরহাদ মজহার বলেন, গঠনতন্ত্র মানে কিন্তু আইন না, তবে সংবিধান মানে হচ্ছে আইন। আর আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না। ইংরেজরা আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরাই অংশগ্রহণ করবে। তারা পরস্পরের সঙ্গে কীভাবে বাস করবে এটা তারা তৈরি করে।

Card image

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কাফনের কাপড় পরে গণমিছিল শুরু করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে তেজগাঁও পলিটেকনিক থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাসহ সারাদেশে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলেন এবং কুমিল্লায় আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদ জানান।

Card image

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যার জায়গা। বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে এড়িয়ে যেতে। তিনি বলেন, বিদেশগামীদের ৮০ শতাংশ সমস্যা ঢাকা থেকে সৃষ্টি আর ২০ শতাংশ গন্তব্য দেশে গিয়ে। দূতাবাসে লোকবল কম থাকলেও প্রবাসীদের ১০০ শতাংশ সমস্যা সমাধান করতে হয়। প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে। তৌহিদ হোসেন বলেন, ১৯৮০ এর দশকে এক বিলিয়ন ডলার রপ্তানি ছিল। এখন ৬০ বিলিয়ন ডলার, যেখানে কিছুটা হলেও দূতাবাসের ভূমিকা আছে। এক কোটি প্রবাসী দেশে রেমিট্যান্স পাঠান। এছাড়া মুক্তিযুদ্ধের জনমত গঠনেও ফরেন সার্ভিসের কর্মকর্তাদের অবদান তুলে ধরেন।

Card image

টাঙ্গাইলের মধুপুরে লাবনী আক্তার নামের এক মা গয়না ও মোবাইল কেনার জন্য নিজের চার মাসের শিশুপুত্রকে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। লাবনী স্বীকার করেছেন, মানসিকভাবে অস্থিতিশীল অবস্থায় তিনি এই কাজ করেছেন। বিষয়টি জানার পর স্বামী রবিউল ইসলাম পুলিশকে অবহিত করেন। লাবনীর সহযোগী মনিরের মাধ্যমে সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করা হয় বলে জানা গেছে। পুলিশ শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

Card image

জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পর্যাপ্ত সংস্কার ও হাসিনার বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমির ইতোমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে দুই হাজার ছাত্র-জনতার জীবন, ৩০ হাজার আহতের রক্তের ঋণ শোধ করতে হবে। আমরা তাদের কাছে দায়বদ্ধ।' এছাড়া ইনসাফভিত্তিক পূর্ণাঙ্গ বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি। আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। বিএনপি-জামায়াত যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবে সামনে যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবো।

Card image

গাজায় ইসরাইলি হামলা এবং বার্লিন রাজ্য সরকারের চারজন ফিলিস্তিনি সমর্থককে বহিষ্কারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একদল শিক্ষার্থী এমিল ফিশার লেকচার হলের বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশ করে। তারা ভবনের জানালায় ব্যানার ঝুলিয়ে দেয়; যাতে লেখা ছিল- ‘আপনি গণহত্যায় জড়িত’, ‘একটি মাত্র রাষ্ট্র আছে, ফিলিস্তিন ৪৮’, ‘বিজয় না হওয়া পর্যন্ত ইন্তিফাদা’। ভবনের বাইরে, প্রায় ২০ জন বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরাইল বয়কট করো’, ‘কোনও সীমান্ত নেই, কোনো বহিষ্কার নেই’, ‘জার্মানি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র এবং ‘আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিরোধ একটি অধিকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। এরপর কমপক্ষে পাঁচ বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে কারো গায়ে প্রেস জ্যাকেট ছিল।

Card image

দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করতে এবং এই খাতে চীনের আধিপত্য রোধ করার লক্ষ্যে চীনের তৈরি ও পরিচালিত জাহাজের উপর নতুন বন্দর ফি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যার বেশিরভাগই অক্টোবরের মাঝামাঝি থেকে কার্যকর হবে। প্রতিটি চীনা-সংযুক্ত জাহাজের মার্কিন ভ্রমণের জন্য প্রযোজ্য হবে। এক্ষেত্রে প্রতি টনেজ বা প্রতি কন্টেইনারে বাড়তি ফি গুনতে হবে। এছাড়া বছরে পাঁচবার এই ফি মূল্যায়ন করা হবে। কোনো মালিক যদি মার্কিন নির্মিত জাহাজের জন্য অর্ডার দেন তবে তা মওকুফ করা হতে পারে। চীনা নির্মিত জাহাজের জন্য, প্রতি এন্ট্রি ১৮ ডলার বা প্রতি কন্টেইনারে ১২০ ডলার থেকে শুরু হয় - যার অর্থ ১৫,০০০ কন্টেইনারসহ একটি জাহাজের জন্য ১.৮ মিলিয়ন ডলারের বিশাল ফি বাড়তি গুনতে হতে পারে।

Card image

টাইম ম্যাগাজিনে মুখবন্ধ লিখেছেন হিলারি ক্লিনটন। হিলারি লিখেছেন, গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার দায়িত্ব নেষ। ক্ষুদ্রঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ড. ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি লাখ লাখ দরিদ্র ব্যক্তিকে ঋণ প্রদান করে তাদের স্বাবলম্বী করেন। তিনি লেখেন, ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে যেখানেই ভ্রমণ করেছি তার কাজের প্রভাব দেখেছি। তার মতে, মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন। তিনি বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন, জবাবদিহিতা প্রতিষ্ঠা করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপনে এগিয়ে যাচ্ছেন।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।