Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

চট্টগ্রাম বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নসহ ১৪ প্রকল্পর অনুমোদন দিয়েছে একনেক। বাস্তবায়নে ব্যয় হবে ২৪ হাজার ২৪৭ কোটি টাকা। একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, চট্টগ্রাম বন্দর আসলে সমুদ্র বন্দর নয়। এটি নদী বন্দর। কাজেই আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সমুদ্র বন্দর দরকার। এজন্য বে টার্মিনালটির অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প নেওয়া হচ্ছে। আরও একটি প্রকল্প নেওয়া হবে পিপিপি'র মাধ্যমে। এখানে চারটি টার্মিনাল হবে এবং এটি মেগা প্রকল্প হবে। অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো- রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্প, চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প এবং চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন।গ্রীন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা, তিতাস ও বাখরাবাদ ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খনন ইত্যাদি।

Card image

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের তিনটি অ্যাপার্টমেন্ট ও একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া, তার তিনটি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের গাড়িও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত। এর আগে, গত ২৭ জানুয়ারি নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোক ও তার ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এ ছাড়া জারিফের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেন আদালত

Card image

হাতিয়ার হরণী ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি জামসেদুল ইসলাম টুটুলকে অত্র ইউনিয়নের জিয়া মঞ্চের সভাপতি করা হয়েছে। এর আগে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। জামসেদুল ইসলাম টুটুল বলেন, 'আমার অসম্মতিতে আমাকে স্বেচ্ছাসেবক লীগ হরণী ইউনিয়নের সাধারণ সম্পাদক করা হয়েছে। পরে আমি লিখিতভাবে তা প্রত্যাখ্যান করেছি। আমি হরণী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলাম। আমাকে এমপির কাজ করতে বাধ্য করা হতো।' তবে স্থানীয় বিএনপি বলছে, তাদের উপর অত্যাচার করেছেন সে!

Card image

৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। নারী সংস্কার কমিশনের সুপারিশ, ইসলামী উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন সংশ্লিষ্ট প্রস্তাব বাতিল করতে হবে। দাবি মানা না হলে ৩ মে’র মহাসমাবেশের পর আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া ভারতীয় ওয়াকফ আইন এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে আগামী ২৫ এপ্রিল বাদ জুমা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

Card image

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমানকে। দায়িত্বে থাকাকালীন প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন তিনি। অবসরে যাওয়ার আগে সাবেক কূটনীতিক সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান উপদেষ্টা আদিলুর রহমানকে জাতিসংঘে হেনস্থা করেন বলে কালবেলা একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। অভিযোগ, উপদেষ্টা জাতিসংঘে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিতে গিয়েছেন!

Card image

ছয় দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন তারা। এর আগে, জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবি পূরণের জন্য ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশ করেছেন তারা। সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

Card image

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না; বিষয়টি এমনভাবে বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় বিএনপি। তবে, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত আমরা। এছাড়া, অর্থবিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা যেন স্বাধীনভাব নিজেদের মতামত দিতে পারেন, সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। সেইসঙ্গে একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না; এমন প্রস্তাবেও দ্বিমত আছে দলটির। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে উল্লেখ করে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে আমরা একমত হয়েছি।

Card image

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, বিগত তিনটি নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পার্থীদের সশরীরে উপস্থিত থাকতে হবে। আরচণবিধি ও নির্বাচনী ব্যয়ের বিধিমালা পরিবর্তন চেয়েছি। নির্বাচন কমিশন থেকে আশ্বস্ত করা হয়েছে যে তারা পরিবর্তন করবেন।

Card image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান মনসুর বলেছেন, রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংকের অনুমতি দেওয়া হবে না। গভর্নর বলেন, ‘আইএমএফের ঋণ ছাড়াও দেশ চলতে পারবে। তাদের সঙ্গে আমাদের মতানৈক্য খুব কম বিষয়ে আছে। ব্যাংকগুলো মার্জারের বিষয় তাদের আইএমএফ-এর পরামর্শ নিচ্ছি। কারণ এভাবে একসঙ্গে সাত থেকে আটটি ব্যাংক মার্জ করার নজির পৃথিবীতে খুব একটা নেই। দেশের প্রযুক্তি ও উন্নয়নে তারা জড়িত। ধারাবাহিকতা ও অংশদারিত্বের প্রয়োজনে তাদের অর্থ আমরা নিতে চাই। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ করছেন বলেও জানান।

Card image

গণহত্যার অভিযোগে সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান মাথা থেকে হেলমেট ফেলে দেন। পরে পুলিশ সদস্যরা আবার তার মাথায় হেলমেট দেন। গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক ১৯ আসামিকে হাজির করার জন্য আজ ২০ এপ্রিল দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Card image

গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান লিখেছেন, খুলনায় আজকে সকাল ৭টায় আ.লীগ বিশাল মিছিল করেছে। মিছিল দীর্ঘ হচ্ছে‌। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাঁচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ.লীগ!’আরও লিখেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আ.লীগের ফেরানো কেউ থামাতে পারবে না। যদি আ.লীগকে ছোট ভেবে ধাক্কা দিবেন না মনে করেন, তাহলে আ.লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দিবে, তখন সকলে পিষ্ট হয়ে যাবেন। সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট! আ.লীগ ফিরতে পারলে, রবে না কিছু অবশিষ্ট!’

Card image

ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পলিটেকনিক শিক্ষার্থীদের পূর্বঘোষিত মহাসমাবেশ আগারগাঁওয়ে শুরু হয়েছে বেলা এগারোটায়। সমাবেশে শিক্ষার্থীদের হাতে দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারি,’ ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশ এলাকা‌। ৬ দফা দাবি হলো-জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, পদোন্নতির রায় বাতিল, পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।

Card image

জুলাই গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং ১৪ দলের বিভিন্ন নেতাসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যায় সংশ্লিষ্ট থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রসিকিউশনকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে, ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির করা আসামিরা হলেন, আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সোলাইমান সেলিম, শামসুদ্দিন চৌধুরী মানিক, জাহাংগীর আলম, চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং জিয়াউল আহসান।

Card image

ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত, বৈষম্যবিরোধী আন্দোলনের মেহেরাজ ইসলামের সঙ্গে একই সংগঠনের সোবহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজী জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন। বলেন, নতুন নামে পুরাতন ফ্যাসিবাদ ফিরে এসেছে। জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন। তিনি জানান, এই ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের বনানী থানার পাঁচ নেতার বিরুদ্ধে মামলা করেছেন নিহতের চাচাতো ভাই। এ সময় পারভেজ হত্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে দেওয়া পোস্টকে অশোভনীয় উল্লেখ করেন ছাত্রদল সভাপতি। বলেন, তদন্ত না করে অভিযুক্তদের পক্ষ নিয়েছে!

Card image

জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তার দল অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোতে আন্তরিকভাবে সহযোগিতা করছে। তিনি বলেন, ‘আজকে পাঁচ কমিশনের প্রতিবেদনের ওপর আলোচনা সমাপ্ত করা যাবে। এখন আমরা সংবিধানের যে পর্যায় থেকে আলোচনা শেষ করেছিলাম, ওই পর্যায় থেকে আলোচনা শুরু করব। এরপর বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থাসহ বাকি দুটি কমিশনের ওপর আলোচনা শেষ করে, আশা করছি বিকেলের মধ্যে শেষ করতে পারব।’

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।