Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

ভারতের সীমান্ত লাগোয়া বাংলাদেশের মুহুরী নদীতে নতুন করে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। আর তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ত্রিপুরার সরকার। বর্ষায় ডুবে যেতে বেশকিছু গ্ৰামাঞ্চল। ফলত বাংলাদেশ-ভারত সীমান্তে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে রাজ্য সরকার। প্রতিনিধি দলের কিরণ গিট্টে জানান, বেলোনিয়া এবং আশপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকার নিজেও বাঁধ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে। তিনি বলেন, ‘চলতি বছরের জুন মাসের মধ্যেই মেরামত ও নির্মাণের সব কাজ শেষ হবে। কাজ চলবে ২৪ ঘণ্টা ধরে।’

Card image

ঢাকার মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়েছে, 'বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে মার্কিন সরকার। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে ও ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না।' ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত বিশ্বজুড়ে নথিহীন অভিবাসীদের ফেরত কার্যক্রম বাংলাদেশিদের মধ্যে ৩০ জন পুরুষ ও একজন নারীকে ফেরত পাঠিয়েছেন।

Card image

চানখারপুলে গণহত্যা ও শহীদ শিক্ষার্থী আনাস হত্যায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। জুলাই-আগস্ট গণহত্যায় এটিই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুলে হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। এতে আসামির সংখ্যা ৮ জন। এর আগে তিনি জানান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং ১৪ দলের বিভিন্ন নেতাসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যায় সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়া গেছে।

Card image

বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব লিখেছেন, ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছেন নতুন তিনটি স্তরে ইন্টারনেটের মূল্য কমছে। এরমধ্যে আইটিসি পর্যায়ে ১০ শতাংশ, আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য হ্রাস করবেন তারা। এর আগে, আইএসপি পাঁচ এমবিপিএসের পরিবর্তে ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি সকল আইআইজি এবং আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০ শতাংশসহ মোট ২০ শতাংশ দাম কমিয়েছে। বাকি আছে শুধু মোবাইলসেবা দাতা ৩টি বেসরকারি কোম্পানির দাম কমানোর ঘোষণা।’

Card image

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। সবাই কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশ করতে দেব না, সে ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। মৌলিক সংস্কার শেষে নির্বাচন, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন স্থগিত, জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতিসহ আটটি বিষয়ে এনসিপির সঙ্গে ঐকমত্য পোষণ করেছে খেলাফত মজলিস। খেলাফতে মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের জানান, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে মৌলিক সংস্কার শেষে নির্বাচন দেয়ার পক্ষে খেলাফতে মজলিস।

Card image

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরুর আগে আলী রীয়াজ বলেন, দেশে পুনরায় যাতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়, সেটাই সংস্কারের মূল উদ্দেশ্য। সবাই মিলে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সবাই কথা বলতে পারবে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এ সময় কমিশনে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য খেলাফত মজলিসের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি।

Card image

ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, শ্রম বিষয়ক সংস্কার কমিশন সোমবার প্রধান উপদেষ্টার কাছে তাদের খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। তিনি লিখেছেন, শ্রমবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেকগুলো সুপারিশ আছে। তার মধ্যে আমার যেটি বেশি পছন্দ হয়েছে তা হলো- কর্মপরিবেশে শ্রেণিক্ষমতায় তুই-তুমি সম্বোধন চর্চা বন্ধ করা। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে প্রধান করে গত নভেম্বরে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।

Card image

এসক্যাপ অধিবেশনে দেওয়া ভিডিও বার্তায় অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে বিশ্ববাসীকে ‘থ্রি জিরো’ ভিশন—শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বানও জানিয়েছেন। এছাড়া আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি যুব সম্ভাবনা ও উদ্ভাবনকে কাজে লাগানোর জন্যও অধিবেশনে অংশ নেওয়া দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ব্যাংককে জাতিসংঘের এই সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন!

Card image

রেলওয়ের ১০টি হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। উপদেষ্টা ফাওজুল কবির খান এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম উপস্থিত ছিলেন। হাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনার জন্য দুই মন্ত্রণালয়ের সচিবের উদ্যোগে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি থাকবে। রেলপথ উপদেষ্টা জানান, সবাইকে যথাযথ চিকিৎসা সেবা দিতে রেলওয়ের ১০টি হাসপাতালকে আরও আধুনিকায়ন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে। বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা।

Card image

ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সফর শুরুর দুই দিন আগে ২৭ জন ফরাসি বামপন্থি সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির ভিসা বাতিল করেছে ইসরাইল। এর কয়েক দিন আগেই ইসরাইল লেবার পার্টির দুই সংসদ সদস্যের প্রবেশও বন্ধ করে দেয়। ইসরাইল বলছে, যেসব ব্যক্তি ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, তাদের প্রবেশ নিষিদ্ধ করার ক্ষমতা তাদের আইনে রয়েছে। বামপন্থি পরিবেশবাদী ও কমিউনিস্ট দলভুক্ত সংসদ সদস্যরা এই পদক্ষেপকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর হস্তক্ষেপ দাবি করেছেন।

Card image

হামাসের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজার প্রায় ৩০ হাজার তরুণকে ব্রিগেডে নিয়োগ করেছে। সৌদি আল আরাবিয়া বলেছে, নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই আগে হামাসের এই শাখার পরিচালিত গোপন সামরিক শিবিরে প্রশিক্ষণ নিয়েছিলেন। নতুন নিয়োগপ্রাপ্তদের ‘গেরিলা যুদ্ধ’, ‘রকেট হামলা’ এবং ‘বিস্ফোরক স্থাপন’র দক্ষতা রয়েছে, সামরিক দক্ষতার ঘাটতিও রয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রোববার গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।

Card image

ইয়েমেনের সানাতে মার্কিন বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। সানার শুব জেলার ফারওয়া পাড়ার বাজারে এই হামলা চালায়। এই এলাকাটি আগেও মর্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার পর ঘটনার পর এই হামলা চালানো হয়েছে।

Card image

২০২৫-২৯ মেয়াদে ইউনেস্কোর মহাপরিচালক পদে মেক্সিকোর প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, “বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কিভাবে দৃঢ়তা, নীতির প্রতি অঙ্গীকার এবং সমতার উপর গুরুত্বারোপের মাধ্যমে অর্থবহ পরিবর্তন আনা যায়। ইউনেস্কো এই দেশকে প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবেও দেখে।” তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। অধ্যাপক ইউনূস বলেন, চ্যালেঞ্জ বড়, তবে আমরা জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগ সম্মেলন ছিল একটি বার্তা—বাংলাদেশ উন্মুক্ত, সংস্কারমুখী এবং দায়িত্বশীল প্রবৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’ উভয়পক্ষ মেক্সিকো ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন।

Card image

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে বনানী থানার ওসি। আটকদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। শনিবার ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঘটনার সূত্রপাত যেখান থেকে সেই ‘কথিত প্রেমিকা’ শনাক্ত হলেও মামলায় তার নাম নেই।

Card image

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে রোববার চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো সাক্ষাৎ করেছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। বিনিয়োগের সাথে এগ্রিকালচার ড্রোন সিস্টেম চালু করতে সহযোগিতা, ট্রেনারদের সক্ষমতা বৃদ্ধি, পেস্টিসাইড ম্যানেজমেন্ট ও খাদ্যশস্য উৎপাদনে এক্সপেরিমেন্টাল প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি। ট্যুরিজম অবকাঠামো উন্নয়নে এগিয়ে আসতে বলেন। গভর্নর ওয়াং ইউবো আগ্ৰহী জানিয়ে বলেন, বাংলাদেশ হতে আম ও ইলিশ মাছ আমদানিও করা হবে। তিনি বলেন, ইউনান প্রদেশের অবস্থান বাংলাদেশের নিকটেই। চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু হলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গতি পাবে।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।