Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

চবি ৯ শিক্ষার্থীর অনশনের ৩৩ ঘণ্টা পার হয়েছে। চারুকলা ইনস্টিটিউটকে চবির মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনতে সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে অনশন শুরু করেন তারা। কয়েক দফায় তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশ কয়েকজন শিক্ষক। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে গেলে তাদের স্যালাইন দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক শামিম উদ্দিন বলেছিলেন, এ বছরের ৩১ মার্চের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরিত করা হবে। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, সাতটি ধাপের সর্বশেষ ধাপ অর্থাৎ সিন্ডিকেট সভায় পাশ হওয়ার অপেক্ষায় আছে বিষয়টি। শিগগিরই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

Card image

মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, বন্দরটি চালু হলে প্রায় এক লাখ ডেডওয়েট টন ধারণক্ষমতা সম্পন্ন বড় জাহাজ ভেড়াতে পারবে। ফলে চট্টগ্রামসহ অন্যান্য বন্দরের ওপর চাপ কমবে, সরবরাহ শৃঙ্খলা হবে গতিশীল এবং কক্সবাজার-মহেশখালী অঞ্চলে নতুন শিল্পাঞ্চলের প্রবেশাধিকার সহজ হবে। এর ফলে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ও ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হবে।

Card image

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দ্রুত কুয়েটে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানো হবে। তারা কুয়েট কর্তৃপক্ষ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে চলমান সমস্যার আশু সমাধানের লক্ষ্যে পদক্ষেপ নেবেন। তিনি অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে মোবাইলফোনে কথা বলেন। শিক্ষার্থীরা উষ্ম আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়বেন। তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান।

Card image

কুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. মাছুদের অপসারণের দাবিতে অনশন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এ অনশন কর্মসূচি দ্বিতীয় দিনে গড়িয়েছে। ৫ শিক্ষার্থী ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়ে। তাদের খুলনার একটি বেসরকারি ক্লিনিক ও কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে প্রফেসর ড. আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। তবে আলোচনায় কোনো সমাধান হয়নি। উপদেষ্টা মাহফুজ আলমের একদিন পর প্রতিনিধি পাঠানোর পোস্ট প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অসুস্থতাজনিত কারণে ৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ৩২ জন অনশনকারীদের মধ্যে এখন পর্যন্ত রয়েছেন ২৭ জন।

Card image

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম বলেছেন, গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করতে হবে। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখতে হবে। তিনি বলেন, উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সংখ্যা বেড়ে গেছে। যাদের অনেক আমি চিনিও না। ফলে আমার নামে কেউ তদবির করলে প্রথমে চা-নাশতা খাওয়াবেন, তারপর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। আরো বলেন, পুলিশকে মাঠে কাজে নামতে হবে। তবে পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। পুলিশে তেলবাজি ব্যবস্থা ফেরার চেষ্টা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। কমিউনিটি পুলিশিং বাড়াতে হবে।

Card image

শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ। তিনি বলেন, আমরা এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি। যেটাকে মিউচুয়াল লিগ্যাল এসিস্ট্যান্স রিকোয়েস্ট’ বলে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি দূতাবাসে যাবে। সেখান থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে যাবে। আরও বলেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে, বাংলাদেশের নাগরিক হিসেবে। তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি না। তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শেখ হাসিনার ক্ষেত্রে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থার সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি।

Card image

জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনও নিরূপণ করা হচ্ছে। বেসামরিকদের ওপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড়। এ ঘটনার পর নরেন্দ্র মোদি অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর কাশ্মীরের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ এবং সেখানে একটি জরুরি বৈঠক হবে।

Card image

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাউদ বিন শেরিদা আল কাবি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, এ সময় কাতার থেকে আরও অধিক পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সোমবার চার দিনের সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার আর্থনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একটি প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।

Card image

জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাব-১ এর অধিনায়ক বলেন, হৃদয় মিয়াজি হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পারভেজ হত্যায় ১১ জনকে শনাক্ত করেছেন পুলিশ। এর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অছাত্র, কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের মধ্যে তিনজনকে এরই মধ্যে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অভিযোগ উঠেছে, নিরাপত্তাকর্মীরা পারভেজকে বাঁচাতে এগিয়ে আসেনি।

Card image

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবদহের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে। তিনি বলেন, সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত ২০ হাজার হেক্টর জমির মধ্যে ১৭ হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে। অতীতে দায়িত্বরতরা সদিচ্ছা দেখাননি। উপদেষ্টা বলেন, কৃষকদের বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধের সমস্যা সমাধানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই এলাকায় ক্ষুদ্র ঋণ আদায় বন্ধ করা হয়েছে। আমডাঙ্গা খাল, হরিভদ্রা ও আপার ভদ্রা খননের কাজ সেনাবাহিনী করবে। তিনি বলেন, এটি একটি জাতীয় দুর্যোগ। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বৃহত্তর স্বার্থ বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

এআইজি এনামুল হক সাগর জানান, দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। পুলিশ জানিয়েছে, গত ১০ এপ্রিল ইন্টারপোল বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। দেশের ইতিহাসে প্রথম কোনো আইজিপির বিরুদ্ধে এই নোটিশ জারি হলো। রেড নোটিশ জারি হলেও এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় আসেনি। এ জন্য আরও কিছু কার্যক্রম বাকি রয়েছে, সেগুলোও সম্পন্ন করা হবে।

Card image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের উপদেষ্টা হিসেবে আমিনুল ইসলামের নিয়োগ ঘিরে ব্যাপক সমালোচনার পর তিনি পদত্যাগ করেছেন। সামাজিক মাধ্যমে তার নাগরিকত্ব ত্যাগ এবং অতীতে উপদেষ্টা হওয়ার জন্য আবেদন করার বিষয়টি সামনে আসার পর বিতর্ক আরও ঘনীভূত হয়। ২০২২ সালে এস্তোনিয়ার নাগরিকত্ব গ্রহণের জন্য বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশ ভাইরাল হয়। যদিও কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবের অভিযোগ অস্বীকার করেছেন, তবুও সমালোচনার চাপ ক্রমেই বাড়তে থাকে। ডিএনসিসি জানায়, নিয়োগটি অবৈতনিক এবং প্রশাসকের আইনগত অধিকার অনুযায়ী দেওয়া হয়েছিল। অবশেষে জনমতের চাপে আমিনুল ইসলাম পদত্যাগ করেন, যার মাধ্যমে তার স্বল্পমেয়াদী দায়িত্বের ইতি ঘটে।

Card image

কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান কাতারের মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা। এ সফর চলাকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

Card image

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দিয়েছেন আদালত। এরপর মেয়র হিসেবে ইশরাকের নামে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের মতামত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইশরাক হোসেন এর প্রতিক্রিয়ায় লিখেন, তাহলে কোন সংস্থার ক্ষমতা বেশি, আইন মন্ত্রণালয় না আদালত?

Card image

শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লিখেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, আমাদের প্রিয় রাহাবার এ টি এম আজহারুল ইসলাম ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা ধৈর্য ধারণ করব এটা যেমন সত্য, ঠিক তেমনি কোনো অন্যায় ও জুলুম মেনে নিতে পারি না। আরও লিখেছেন, এই মাজলুম ব্যক্তিত্বের ওপর ফ্যাসিস্ট হাসিনা যে নির্মম নির্যাতন চালিয়েছে, তা ৩৬ জুলাই পরবর্তী সময়ে কোনোভাবেই চলতে পারে না। হাইকোর্ট দেখানোর রাজনীতি কি শুধু এমন মাজলুমদের জন্যই চলে? তিনি, আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।