কাশ্মীরের বাসিন্দা আসিফ দার পাঞ্জাবের শিক্ষার্থী। তিনি বলেন, আমার মনে হচ্ছিল প্রতিটি মানুষেরই আমার প্রতি প্রতিশোধের ভাব। তিনি জানান, ২২ এপ্রিল ঘটনার পর তিনি ও তার বন্ধু এটিএম বুথে গেলে দুজন অজ্ঞাত ব্যক্তি তাদের কাছে এগিয়ে আসে। তারা তাদের জাতিগত পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে সময় আতঙ্কিত হয়ে আসিফ ও তার বন্ধু পালিয়ে যান। ২৩ এপ্রিল সকালে আসিফ দুধ কিনতে তার বাড়ি থেকে বের হলেন। তিনি বলছিলেন, তিনজন লোক আমাকে দেখে ইসলামোফোবিক গালাগাল করল। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, ‘সে একজন কাশ্মীরি, তাদের কারণেই সবকিছু ঘটে।’ এছাড়াও উত্তরাখন্ড, পাঞ্জাব থেকে উত্তর প্রদেশ পর্যন্ত বাড়িওয়ালারা কাশ্মীরি ভাড়াটেদের তাড়িয়ে দিচ্ছেন। দোকানদাররা তাদের সঙ্গে লেনদেন করতে অস্বীকৃতি জানাচ্ছেন। দেশজুড়ে কাশ্মীরিরা, বিশেষ করে শিক্ষার্থীরা উগ্র ডানপন্থি হিন্দু সহপাঠীদের দ্বারা হেনস্তা, হয়রানি এবং হুমকির মুখোমুখি হচ্ছেন।
হামাস লুকিয়ে আছে-এই অজুহাতে শত শত বাড়িঘরে বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইলের বর্বর সেনাবাহিনী। একই কৌশলে কাশ্মীরেও মুসলমানদের পৈতৃক ভিটা গুঁড়িয়ে দেয় ভারত। প্রচলিত সেই ‘সন্দেহ’র অজুহাত ধরে দুদিনেই গুঁড়িয়ে দিয়েছে ৭টি বসতবাড়ি। ১৯৪৭ সালের পর থেকে কাশ্মীরে এ পর্যন্ত ১,১০,৪৯৮ কাঠামো ধ্বংস করেছে ভারতীয় বাহিনী।
জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শনিবার বিকাল ৫টা ৪৮ মিনিট থেকে বিদ্যুৎ–সরবরাহ বন্ধ হয়ে যায়। ‘ব্ল্যাক আউট’ হয়ে পড়ে খুলনা ও বরিশালের ২১ জেলা। পরে রাত ৮টায় খুলনা শহরে বিদ্যুৎ মেলে। ধীরে ধীরে কয়েক জায়গায়ও মেলে বিদ্যুৎ। গোপালগঞ্জের আমিন বাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় এই ব্ল্যাক আউট হয়েছে। গরমের কারণে হঠাৎ করে লোড বেড়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে।
চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর হচ্ছে। তিনি বলেন, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের মিটিং। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের অনেক পুরোনো একটা সম্পর্ক। মাঝখানে পনেরো বছর ছিল না। কারণ ফ্যাসিবাদ সরকার সেটা গ্রহণ করেনি। মির্জা ফখরুল বলেন, তারা স্থিতিশীলতা চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়। এদেশে একটা সার্বিক ডেমোক্রেটিক পরিবেশ দেখতে চায় চীনা কমিউনিস্ট পার্টি।
গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে। তারা যদি ফেরে, তাহলে আবারও গণহত্যা চালাবে। জনগণ আওয়ামী লীগকে আর সেই সুযোগ দেবে না। তাই, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগ ও গণহত্যার বিচার করতে হবে। তিনি বলেন, দেশে বারবার গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু গণমানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের আত্মদানকারীদের অবদান আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আরো বলেন, নির্যাতন, খুন ও গুম চাই না, আমরা নতুন বাংলাদেশে ক্লিন ইমেজের নেতৃত্ব দেখতে চাই। দেশের মানুষ চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ আর রাজনৈতিক নেতৃত্ব দেখতে চায় না। এছাড়া তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।
বিএনপি নেতা আমিনুল হক বলেন, আগামী নির্বাচন অতীতের যেকোন নির্বাচনের চেয়ে কঠিন ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ হবে। কারণ, সেই কঠিন নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনে আমাদের দেশের তরুন প্রজন্মের একটি বৃহৎ অংশের ভোট রয়েছে। আমাদেরকে সেই তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপির ৩১ দফা রুপরেখায় শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্হাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই ৩১ দফা রূপরেখায় শিক্ষিত বেকারদের ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে। আওয়ামী স্বৈরাচার কর্তৃক বিকৃত ইতিহাস সংশোধন করা এবং স্বাস্থ্যকে সার্বজনীন করার কথা বলা হয়েছে। ৩১ দফার এই বার্তা আমাদেরকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমিনুল হক বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। দলের বৃহৎ স্বার্থে নেতাকর্মীদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে!
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে দেশের জন্য। কেবল নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো। তিনি বলেন, জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটেছে বলেই অত্যাচারী শাসক ও স্বৈরাচারের পতন ঘটেছে। এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই তরুণদের কেবল নিজেদের জন্য নয়, দেশের জন্যও কাজ করতে হবে। উপদেষ্টা আরও বলেন, পড়াশোনার জন্য বিদেশে গেলেও শেষ পর্যন্ত জন্মভূমিতে ফিরে অবদান রাখতে হবে দেশের উন্নয়নে।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমাদের পাশের রাষ্ট্র ভারতে মুসলিমদের ওপরে নির্মম নির্যাতন চলছে। এমনকি তাদের কবরস্থানের জায়গাটুকুও মোদি সরকার দখল করে নিচ্ছে। তিনি মোদি সরকারের উদ্দেশে বলেন, আপনার সামনে ভালো দেখছি না। আপনার ঘাড়ে ভূত চেপে বসেছে। ভারতবর্ষের ইতিহাস আপনি ভুলে গেছেন। কিন্তু মুসলমানরা ভুলে যায়নি। মুসলমানরা জাগ্রত হলে আপনার মসনদ তছনছ হয়ে যাবে। আরো বলেন, নারী কমিশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান এবং কমিশন বাতিল করলেই হবে না বরং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনার মতো আপনার উন্নয়নের ওপরও জনগণ থুথু নিক্ষেপ করবে। এছাড়া তিনি আগে সংস্কার পরে নির্বাচন চেয়েছেন।
ইয়েমেনি সেনাবাহিনী এবার ইসরাইল অধিকৃত নেভাতিম বিমানঘাঁটিতে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে। ইয়েমেনের মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানাতে এবং ইসরাইলি আগ্রাসনে মার্কিন সমর্থনের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ এই হামলা চালানো হয়েছে। হামলায় একটি ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। যেটি সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে এবং ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে ব্যর্থ হয়েছে।
শনিবার দুপুরে ইরানের হরমুজগান প্রদেশের শহিদ রেজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০৬ জন আহত হয়েছেন। আল-জাজিরা জানিয়েছে, শহিদ রেজায়ী বন্দর মূলত কন্টেইনার পরিবহণ পরিচালনা করে। সেই সঙ্গে এখানে তেলের ট্যাঙ্ক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল সুবিধাও রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দাহ্য পদার্থের অবহেলাজনিত সংরক্ষণই এই বিস্ফোরণের কারণ। ঠিক পাঁচ বছর আগে এই বন্দরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ উঠেছিল।
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া আসামিদের মৃত্যুদণ্ড উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। রায় ঘোষণার ১ সপ্তাহের মধ্যে তা কার্যকর করার দাবি জানিয়েছে তারা। সংগঠনটি বলছে, প্রদীপ কুমার দাশ ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় তথাকথিত ‘ক্রসফায়ারে’ অন্তত ১৪৫ জনকে হত্যা করেছেন ও ক্রসফায়ার বাণিজ্যের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন। ২০০৪ সালে চট্টগ্রামে কর্মরত অবস্থায় এক নারীর জমি দখলের চেষ্টা করায় তিনি বরখাস্তও হয়েছিলেন।’ এই সময় মামলার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ছয়জন, বাংলাদেশের সাতজন, মিয়ানমারের ১৪ জন, নেপালের চারজন, ভারতের ৯ জন, পাকিস্তানের পাঁচজন এবং নাইজেরিয়া ও ইয়েমেনের দুজন করে নাগরিক রয়েছে। তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য সকল আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
চাঁদা আদায়ের প্রতিবাদে শনিবার সকালে কসবাতে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় চালকেরা। জানা গেছে, পৌরসভা থেকে কসবার দুটি অটোরিকশা স্ট্যান্ডের ইজারা দেওয়া হয়। ইজারাদাররা প্রতিটি অটোরিকশা থেকে ১৫ টাকা করে আদায় করেন। গত বছর থেকে এর বিরোধিতা করে আসছে অটোরিকশা চালকেরা। ইউএনও ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ ছামিউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠকও হয়েছে।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের জলাশয় ও বনভূমি দখল ঠেকাতে এবং প্লাস্টিক দূষণ, শব্দদূষণ, বন উজাড় ও জলবায়ু সংকটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা বলেন, শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়। এটি সত্য, ন্যায় ও পরিবেশ রক্ষার প্রতি গভীর দায়বদ্ধতা। শিক্ষাকে শুধু উপার্জনের কাজে না লাগিয়ে তা বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ বদল, দেশ গড়া এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে হবে। উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এই প্রশ্নেই জলবায়ু সংগ্রাম এক নারীবাদী আন্দোলন।
বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া জানান, সিলেট থেকে প্রথম মালবাহী বিমান চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যা ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হবে। গ্যালিস্টেয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার্ড এয়ারবাস এ-৩৩০-৩০০ মালবাহী বিমানের রাববার সন্ধ্যায় স্পেনের উদ্দেশে ৬০ টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা দেবে। ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম ফ্লাইটের জন্য কার্গো চেক-ইন এবং নিরাপত্তা মোতায়েনসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কার্গো ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।