Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত ২৫ ও ২৭ এপ্রিল পর্যন্ত নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী খারেজিদের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করেছে। অনুপ্রবেশের চেষ্টাকারী কমপক্ষে ৭১ জনকে হত্যা করা হয়েছে। রোববার ও সোমবারের অভিযানে নতুন করে আরও ১৭ জন নিহত হয়েছেন। এর আগের দুদিনের অভিযানে ৫৪ জন নিহত হয়েছেন।

Card image

পূবাইলে শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের শিকার ইমাম রইজউদ্দিন অসুস্থ হয়ে কারাগারে মারা গেছেন। ওসি শেখ আমিরুল ইসলাম জানান, ‘তাকে উদ্ধার করে থানায় আনার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। হয়তো লোকলজ্জায় টেনশনে এমনটি হতে পারে।’ জানা যায়, ইমামের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় নিয়মিতভাবে তার সঙ্গে ঘুমানোর কথা বলে মসজিদের কামরায় শিশুদের ডেকে নিয়ে কোমল পানীয়’র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে বলাৎকার করতো।

Card image

হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। উপদেষ্টা হজযাত্রীদের সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান। খালিদ হোসেন বলেন, এ দেশের হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে (এসভি ৩৮০৩) পবিত্র হজ পালনের জন্য ঢাকা ত্যাগ করবেন ৩৯৮ জন হজযাত্রী।

Card image

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুমিল্লা পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি করার অভিযোগে অভিযুক্ত বাদশা ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফাহিম দুর্গাপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫টি মামলা রয়েছে। ওসি মো. মহিনুল ইসলাম বলেন, গত ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইন্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় ফাহিম হোসেন। সোমবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফাহিমকে তার ফুফুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Card image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাখাইনদের জন্য মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্তের আগে অন্তর্বর্তী রকারের উচিত ছিল, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা। এটার সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি-শৃঙ্খলার বিষয় জড়িত। তিনি বলেন, মায়ানমারে যুদ্ধ চলছে। আপনারা জানেন রোহিঙ্গারা আমাদের দেশে বসবাস করছে। তাদের ফিরিয়ে দিতে কোনো কাজ করেনি আওয়ামী লীগ সরকার। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা রোহিঙ্গা নিয়ে সমস্যায় পড়ে আছি। আমরা সংস্কার চাই তবে তার সাথে নির্বাচনের ব্যবস্থা করা। প্রতিনিধি নির্বাচন করা দরকার দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে। আমরা মনে করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।

Card image

গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ শহীদ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে, কড়া নিরাপত্তায় আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হলে। শুনা‌নি শে‌ষে আদালত থে‌কে বের হওয়ার সময় আইনজীবী‌দের একাংশ আনিসুল হককে চড় থাপ্পড় দেয়। এ সময় পুলিশ নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়।

Card image

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। এর আগে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলো।

Card image

উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, কোন মামলা কার্যতালিকার কত নম্বরে আসবে বা কবে শুনানি হবে তা আদালত ঠিক করে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই। তিনি বলেন, আগের যে সরকার ছিল, তা একটি ফ্যাসিস্ট সরকার ছিল। তারা কোনো নিয়ম নীতি মানত না। তারা একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। আমরা তো সেই সরকার না। আমাদের কোনো এখতিয়ার নেই উচ্চ আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার। উপদেষ্টা বলেন, আছিয়ার মামলার বিচারকার্য শুরু হয়েছে গত বুধবার। চার্যশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকার্য পরিচালনা করছে। আশা করছি খুব দ্রুত রায় পাবো। এছাড়া ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে বলেন, মামলা করার অধিকার সবার আছে। উদ্দেশ্যপ্রণোদিত কিনা খতিয়ে দেখা হবে!

Card image

শনিবার নরেন্দ্র মোদির সাথে ফোনালাপে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার নিন্দা জানান। তিনি জানান, ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন অঞ্চলীয় কৌশলগত সহযোগিতার একটি কেন্দ্র এবং ইরান-ভারত-রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করতে পারে। পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। মোদি ইরানের শান্তি ও নিরাপত্তা জোরদারে গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের সমর্থন ইরানের সঙ্গে রয়েছে। এছাড়া ইরানের শাহিদ রাজাঈ বন্দরে প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন, পরবর্তী সহায়তার প্রস্তাব দেন।

Card image

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কনডেম সেলে মৃত্যু অপেক্ষায় থেকেও মাওলানা আব্দুস সুবহান কখনো ভয় পাননি। জেলে থাকা অবস্থায়ও তিনি কারাগারে থাকা সবার খোঁজ খবর রাখতেন। নেতৃত্ব দিতে হলে মানুষকে বুঝতে হয়, এটার আজ বড় অভাব। তিনি ফাঁসির রায় শুনেও প্রশান্ত ছিলেন। দেশকে, মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না। জামায়াত নেতারা তা প্রমাণ করেছেন। বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবের বিতাড়িত সরকার আব্দুস সুবহানকে অপমানিত করতেই মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করেছিল। তবে আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছে।

Card image

গণঅভ্যুত্থানের নেতা, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কমেন্টে এম নুর হাসান লেখেন, শুভ জন্মদিন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক’। এর আগে নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Card image

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৬ এপ্রিলবাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। হাসনাত মোর্শেদকে কি কারণে উপদেষ্টার একান্ত সচিবের পদ থেকে সরানো হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন পর্যন্ত কেউ পিএস পদে থাকবেন।

Card image

সোমবার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া গ্রেপ্তারের পর গত ১২ এপ্রিল ভাটারা থানার প্রতারণা মামলায় দেওয়ান সমিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Card image

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম জড়িত আরো দুজনকে শনাক্ত করা গেছে। হাসিনার সরকারের পতনের দিন আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। ৬ জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে দেয় পুলিশ। তখনও একজন জীবিত ছিলেন। আগুনেই তাকে পুড়িয়ে নিশ্চিত করা হয় মৃত্যু। এছাড়া যাত্রাবাড়ী, রামপুরার গণহত্যাসহ আরও তিনটি মামলার শুনানি হয়। এসব মামলার তদন্ত রিপোর্ট জমার সময় পিছিয়ে দেওয়া হয় আরও তিন মাস।

Card image

শিল্প খাতের জন্য বরাদ্দকৃত গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ ও সার উৎপাদনের জন্য দেওয়া হচ্ছে। এতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে শিল্প কল-কারখানায়। উৎপাদনে ধস নেমেছে। গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোর উৎপাদন ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে। অনেক কারখানা বন্ধ হওয়ার পথে। গ্যাস সংকটের বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। গ্যাসের অভাবে গত কয়েক দিনে প্রায় ৪০০ গ্যাসনির্ভর কারখানা, পূর্ণক্ষমতায় উৎপাদন করতে পারছে না। তিতাস প্রকৌশলী ফারুক জানান, গাজীপুরের কারখানাগুলোয় দৈনিক ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। সেখানে সরবরাহ সীমাবদ্ধ রয়েছে মাত্র ৪৫০ মিলিয়ন ঘনফুটে। বিশেষজ্ঞরা বলেছেন, সরকার চাইলে সার আমদানি করতে পারে। অন্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।