বরগুনার পাজরাভাঙা গ্রামের এক অসহায় কৃষাণীর মাঠের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। জানা গেছে, ঢাকায় কর্মরত স্বামী বেল্লাল মিয়ার অনুপস্থিতিতে গৃহবধূ আসমা বেগম নিজেই জমির ধান কেটে ঘরে তুলতে গিয়ে শ্রমিক ও ধান কাটা যন্ত্রের অভাবে বিপাকে পড়েন। মাঠ থেকে সবার ধান তুলে নিলেও তিনি কেটে ঘরে তুলতে পারেননি। তার ধান মাঠে পেকে নষ্ট হচ্ছে। খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে তালতলী উপজেলা কৃষক দল সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর-রশিদ নেতাকর্মীদের নিয়ে তার জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দেন।
১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার বলেন, আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করা। সেটা যাতে বিলম্বিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় এক হওয়া সম্ভব। যা কিছু অসমাপ্ত থাকবে, অনৈক্য থাকবে, পরে সেগুলো সংশোধন করা যাবে। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং দ্বিধাদ্বন্দ্ব থাকা স্বাভাবিক। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের উৎকর্ষতা।’ আলী রীয়াজ বলেন, ১৫ মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে।
এপ্রিল মাসে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। এটি মাস হিসেবে সর্বোচ্চ দ্বিতীয় রেমিট্যান্স বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স। আগের বছরের একই মাসের তুলনায় যা প্রায় ৭১ কোটি ডলার বা ৩৪ দশমিক ৬৪ শতাংশ বেশি। সব মিলিয়ে চলতি অর্থবছরের ১০ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ। এখন পর্যন্ত কোনো এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে গত মার্চ মাসে। আর তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার এসেছে গত ডিসেম্বর মাসে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের নামে থাকা লুক্সেমবার্গে কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বিনিয়োগকৃত সম্পদের মূল্য ৪১ লাখ ১৫ হাজার ৪১২ ইউরো। আবেদনে বলা হয়, সামিট গ্রুপ ও তার সহযোগীদের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি এবং অপরাধমূলক প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে। তথ্য অনুসারে, লুক্সেমবার্গে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান এবং তার সহযোগীদের নামে এ সম্পদ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সঙ্গে বৈঠকের পর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এডিবি জানিয়েছে অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অর্জনে আমরা খুশি। আমরা জানি, আপনারা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করতে চলেছেন। আমরা বাংলাদেশের উন্নয়নের দিকে নজর রাখছি।’ সালেহউদ্দিন উল্লেখ করেন যে, ব্যাংকিং খাত এবং এনবিআর সংস্কারে এডিবি বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য বাজেট দেবে। আরও বলেন, ‘আমাদের প্রধান বিষয়গুলো হলো ব্যয় কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা। আমরা আমাদের ব্যয় কমাতে অত্যন্ত সচেতন। আমরা প্রকল্প গ্রহণেও সতর্ক।’
এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। সে ও উপদেষ্টার সাবেক দুই সচিবদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্যবস্থা নিতে দুদকের সামনে গেল সপ্তাহে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আর দুদক গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে তাদের দুর্নীতির বিষয়ে খোঁজখবর শুরু করে। এবার তাদের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। অভ্যুত্থানের প্রভাব খাটিয়ে সচিবালয়ে প্রবেশের পাস হাতিয়ে নেন তিনি। এরপর নিয়মতি সচিবালয়ে গিয়ে ‘তদবির বাণিজ্য’ করতেন বলে অভিযোগ। এ ছাড়া অভিযোগ রয়েছে, এনসিটিবিতে বই ছাপানোর সময়ও কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এনসিপি থেকে বহিষ্কৃত তানভীর।
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, আমরা ভারতের কাছে পানি ছাড়া অন্য কিছু চাই না। আমরা বকসিস চাই না, ভিক্ষা চাই না। আমাদের হিসাবের পাওনা দিতে হবে। আমরা আদায় করে নেব। মির্জা আব্বাস বলেন, পানি কখনো মারণাস্ত্র হতে পারে না। পানি কখনও যুদ্ধের অস্ত্র হতে পারে না। একমাত্র ভারত বিশ্বে দেখিয়ে দিলো, পানি তারা যুদ্ধের ও মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটি অমানবিক আচরণ। আরও বলেন, আমরা অনেক আগেই পানির ন্যায্য হিস্যা পেতাম। যদি হাসিনার মতো একটা সন্ত্রাসী সরকার না আসত। আরও বলেন, আমাদের কাছে ভারতের অনেক কিছু আছে। আমাদের কাছে ভারতের অনেক পোর্ট আছে। মংলা পোর্ট আছে, চট্টগ্রামে আছে। আমরা এগুলোর হিসেব করব। হিসেব করার সময় এসেছে। আমাদের তিস্তার পানি দিতে হবে। ফারাক্কার পানি চাই।
এবি পার্টি এক শোকবার্তায় বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং এবি পার্টির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা। তিনি আশির দশকের পর থেকে সুপ্রিম কোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় জড়িত ছিলেন। বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখেন। ব্যক্তিগত জীবনে মিষ্টভাষী ও সমাজ পরিবর্তনে আকাঙ্ক্ষী রাজ্জাক অত্যন্ত স্পষ্টবাদী মানসিকতার প্রখর ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন। আরো বলে, আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার সমুন্নত করতে তার অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।
ঢাবির উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাত বছর পর মামলা দায়ের করেছেন গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান। এই মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরো আসামিরা হলেন, তৎকালীন প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী, জাহাঙ্গীর কবির নানক, এনামুল হক শামীম, সাইফুর রহমান সোহাগ, এসএম জাকির হোসেন, আবিদ আল হাসান প্রমুখ। রাশেদ খান বলেন, ‘২০১৮ সালের কোটা আন্দোলনের সময় ৯ এপ্রিল রাত ১টার দিকে ‘ঢাকা কলেজ ছাত্রলীগ’ লেখা গেঞ্জি পরা কিছু যুবক উপাচার্যের বাসভবনের গেট ভেঙে হামলা, ভাঙচুর ও আগুন দেয়।’ তিনি জানান, ‘১ জুলাই শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে এবং ৮ জুলাই বাসভবন ভাঙচুর মামলায় আমি গ্রেপ্তার হই। ১৫ দিন রিমান্ডে নির্যাতন করা হয়। তাই এখন আমি এই মামলা করেছি।
ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির লেখেন, 'হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়েছে।’ তিনি লেখেন, ‘অন্যদিকে, ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে ও সামাজিকভাবে মোকাবিলা না করে সকল মনযোগ শুধু নিজস্ব রাজনৈতিক প্রচারণার পেছনে দেওয়ার কারণে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানকারী জনতা গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দিশা থেকে ক্রমান্বয়ে বঞ্চিত হচ্ছে।’ আরও যোগ করেন, ‘ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ নয়, বরং গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখাই আমাদের সকল রাজনৈতিক পদক্ষেপের মূল উদ্দেশ্য হওয়া উচিত।’
হেফাজতের মহাসচিব সাজেদুর রহমান বলেছেন, হাসিনার কুশপুত্তুলিকার ঘটনার সঙ্গে হেফাজতকে জড়িয়ে নারীর প্রতি ‘বিদ্বেষ’ আকারে যারা অপপ্রচার করছে, তারা জুলাই বিপ্লবের শত্রু আওয়ামী দোসর ছাড়া আর কিছু নয়। মূলত গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার প্রতি সাধারণ জনতার ক্ষোভ হিসেবেই ঘটনাটি ঘটেছে বলে আমরা মনে করি। তিনি বলেন, বিগত পহেলা মে রাজু ভাস্কর্যের সামনে ‘জাগ্রত জুলাই’ নামে স্টিকার লাগানো একটি স্ট্যান্ডে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকাটি ফাঁসির দড়িতে ঝোলানো হয় মর্মে এমন সংবাদ ‘The Dacca’ নামক একটি প্ল্যাটফর্মের ফেসবুক পেজে নিউজ আকারে পাওয়া যায়। এতে বোঝা যায়, জুলাইয়ের যোদ্ধা শিক্ষার্থীরা প্রতিবাদস্বরূপ কুশপুত্তলিকাটি আগেই সেখানে ঝুলিয়ে রেখেছিল। হেফাজত নারীর সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ফ্যাসিস্ট পন্থায় আমাদের দমন করার বাসনা থেকেই আমাদের বিরুদ্ধে সবসময় নারীবিদ্বেষের অপপ্রচার চালায় উগ্র ইসলামবিদ্বেষী গোষ্ঠী।
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর রবিবার সন্ধ্যায় হামলার ঘটনায় প্রতিবাদে ঢাকার রাজপথে ফুঁসে উঠেছে দলটি। এনসিপি’র পক্ষ থেকে বলা হয়েছে, হামলার আগের দিন ফেসবুকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হাসনাত আব্দুল্লাহকে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়েছিল। তারা বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্রসংগঠন ছাত্রলীগ এ হামলার সঙ্গে জড়িত।’ ‘গত ৯ মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি ও তাদের পরিবারের ওপর ৩৬টি হামলা হয়েছে। এসব হামলায় ৮৯ জন আহত হয়েছেন এবং ১ জন শহীদ হয়েছেন। বিচারহীনতাই এরজন্য দায়ী। এনসিপি জানিয়েছে, ‘ঢাকা মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, বরিশাল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রংপুরসহ একাধিক স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। তবে আমরা এই কথা বলে আসছি যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না-সেসব জনগণের কাছ থেকে এ সিদ্ধান্ত আসতে হবে।’ এনসিপির নেতারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। জনগণ ৫ আগস্ট আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এটা আমরা আগেই বলেছি, নিষিদ্ধ করার কাজ তো সরকারের। জনগণের প্রত্যাশা যেটা, সেটা সরকারকে বিবেচনায় নিতে হবে।
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বাংলাদেশ ছাত্র সংসদ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- এনসিপির উপজেলা নেতা নাজমুল হাসান নাহিদ, শামীম কাউসার, ফয়সাল হোসেন, এমরান হোসেন, আবদুল্লাহ সামি, ফয়সাল মির্জা, জালাল হোসেন, জামাল হোসেন, শাহাদাত হোসেন শ্যামল, বাংলাদেশ ছাত্র সংসদের নেতা রাকিবুল হাসান হৃদয়, মোক্তাদির জারিফ সিক্ত, সাজেদুল রাফসান ও মো. হাসান প্রমুখ!
হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী রোববার একাধিক প্রতিরোধ চেষ্টা ব্যর্থ করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলআবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে বীরোচিত হামলা চালিয়েছে। এতে ইসরাইলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করেছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে ২৫ মিটার গভীর গর্ত তৈরি হয়েছে এবং এতে অন্তত সাতজন আহত হয়েছেন। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর আতঙ্ক ও মৃত্যুভয়ে ৩০ লাখেরও বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী পালিয়ে মাটির নিচে আশ্রয় নিয়েছেন।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।