বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে প্রতারণা জালিয়াতিপূর্ণ, ষড়যন্ত্রমূলক এবং ভোটারবিহীন দাবি করে শেখ হাসিনা ও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারসহ ১১ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করেছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া। আদালত আবেদনটি গ্রহণ করে ফতুল্লা মডেল থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলো, শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, আনিসুল হক, কামরুল ইসলাম, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ এ আরাফাত, কাজী রাকিব উদ্দিন আহমেদ (২০১২-২০১৭), কেএম নুরুল হুদা (২০১৭-২০২২), কাজী হাবিবুল আউয়াল (২০২২-২০২৪) এবং আশিক উল হক।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা লিখেন, যমুনায় আসতেছি। দেশের মানুষের জন্য আমরা আছি ইনশাআল্লাহ। কেন্দ্রীয় সভাপতি লেখেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিকট জুলাইকে হেরে যেতে দিবো না। আমাদের লক্ষ্য ‘চূড়ান্ত বিপ্লব’। ইনশাআল্লাহ। জানা গেছে, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, এনসিপি, ছাত্রশিবির, আলেম ওলামাসহ জুলাইয়ের নানান ফ্রন্ট আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে যমুনার অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম ধাপের আলোচনায় সংস্কারের নিয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান মুহাম্মদ ইউনূস। বৈঠকে কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য তাগিদ দেন।
সারজিস আলম বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য ও কথায় মাঝে মাঝে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাওয়া যায়। আমরা কখনোই প্রত্যাশা করিনা আমাদের পার্শ্ববর্তী দেশ যুদ্ধে জড়িয়ে পড়ুক। তিনি বলেন, ভারতের সাথে সাথে আমাদের শুধু বাণিজ্যিক সম্পর্কটা গুরুত্বপূর্ণ নয় পাশাপাশি পরিবেশটাও গুরুত্বপূর্ণ। এর আগে যত দেশে দেশে যুদ্ধ হয়েছে পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা চাই যুদ্ধ যেন না হয়। আমরা চাই ভারত-পাকিস্তান যাতে ধর্মীয় উস্কানি ব্যবহার না করে। প্রথম হামলাটি ভারত করেছে। আরো বলেন, কোন রকম প্রমাণ ছাড়া ভারত যদি বলে পাকিস্তান হামলা করেছে তাহলে আগে প্রমাণ উপস্থাপন করতে হবে। আর্ন্তজাতিক আদালত, আর্ন্তজাতিক আইনে কিংবা অনেক সংস্থা আছে যে জায়গায় প্রমাণ উপস্থাপন করতে পারবে।
ভারত-নিয়ন্ত্রিত জম্মু অঞ্চলের আখনূর, সাম্বা, কাঠুয়া এবং আরও কয়েকটি স্থানে ড্রোন হামলা হয়েছে। পাকিস্তান জম্মুতে ‘লয়টারিং মিউনিশান’ দিয়ে ড্রোন হামলা চালাচ্ছে। ‘লয়টারিং মিউনিশান’ বলতে সাধারণত এক ধরনের ড্রোন বোঝায় যার সঙ্গে ওয়ারহেড যুক্ত থাকে এবং এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাল্টা গুলি চালাচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি জম্মু বিমান বন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে রয়েছে বলে গণনা করেছেন। ওই সময় বাজার বন্ধ ছিল এবং তারা লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন, তখন সাইরেন বাজছিল এবং গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এর প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন, ‘যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আইসিটি আইনে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে।’
উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। আরও লেখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিক ভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার। প্রসঙ্গত, যমুনায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ!
বৃহস্পতিবার দ্বিতীয় দিনে এসে সিস্টিন চ্যাপেলের উপরে থাকা চিমনি দিয়ে বেরিয়ে এলো ঘন সাদা ধোঁয়া। এর মানে হলো ভ্যাটিকানের রোমান ক্যাথলিক চার্চ তাদের নতুন পোপকে খুঁজে নিয়েছে। এ সময় সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমাণ হাজারো তীর্থযাত্রী ও দর্শনার্থীরা করতালিতে ফেটে পড়েন। এর অর্থ- চ্যাপেলের ভেতরে থাকা ১৩৩ কার্ডিনালের একজন দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে গোপন কনক্লেভ পেরিয়ে নির্বাচিত হয়েছেন নতুন পোপ হিসেবে। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঘণ্টাধ্বনি জানিয়ে দিল- নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে। কনক্লেভের দ্বিতীয় দিনেই চতুর্থ ব্যালটেই নির্বাচিত হয়েছেন নতুন পোপ। নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট; পোপ হিসেবে তিনি চতুর্দশ লিও হিসেবে পরিচিত হবেন। ক্তরাষ্ট্র থেকে প্রথম পোপ নির্বাচিত হওয়ার বিষয়টিকে দেশের জন্য অনেক সম্মানের বলে অভিহিত করেছেন ট্রাম্প।
ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ডাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। এর আগে এক পোস্টে হাসনাত বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে স্নিগ্ধ জানান, এখন থেকে ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। উচ্চশিক্ষার সুবিধার্থে পদ ছেড়েছেন জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। উচ্চশিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছি।
দুদকের মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার ভাগিনা মো. শাহরিন ইসলাম তুহিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আইনজীবী হাসান রাজিব প্রধান জানান, আপিল নিষ্পত্তি না হওয়ায় জামিন দিয়েছেন আদালত। গত বছরের ২৯ জুন আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে বিশেষ জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে। নাহিদ বলেন, জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার। এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে। তিনি বলেন, আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না। সবাই চলে আসুন। জুলাইয়ে সব শক্তি, সব শহিদ পরিবার ও আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন, তত দেশের জন্য মঙ্গল হবে। বিশৃঙ্খলা থেকে দেশ রক্ষা পাবে এবং আপনাদেরও মানসম্মান থাকবে। তিনি বলেন, বেগম জিয়া লন্ডন থেকে যখন দেশে আসলেন, শুধু ঢাকা শহর নয়; সারা বাংলাদেশটা যেন রাস্তায় নেমে এসেছে। তিনি সারা বিশ্বের গণতন্ত্রের আন্দোলনের প্রতীকে রূপান্তরিত হয়েছেন। তিনি গণতন্ত্রের মাতা হিসেবে চিহ্নিত হয়েছেন। আরো বলেন, তারেক রহমান প্রায় ২ দশক ধরে দেশের বাইরে আছেন। ওনাকে আসতে দেওয়া হয়নি। কোকো তো নির্যাতনের কারণে মারা গিয়েছেন। তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এখন নতুন দরবেশ নামে একজনকে পাওয়া গেছে। যিনি ৪০০ কোটি টাকা লুটপাট করেছে। পুরাতন দরবেশকে আমরা বিদায় করার পর আরেকজন নতুন দরবেশ এসেছে।
এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই। উল্লেখ্য, এর আগে গত রাতে আওয়ামী লীগের আমলের সাবেক প্রেসিডেন্ট ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদ বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করেছেন!
স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে যুব অধিকার পরিষদ। প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়, গণমাধ্যমের তথ্যমতে- ‘অন্তর্বর্তী সরকারের সহায়তায় ডামি রাষ্ট্রপতি, হত্যা মামলার আসামি আবদুল হামিদ তার পুত্র ও শ্যালককে নিয়ে বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটে দেশ ছেড়ে পালিয়েছে।আপনার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকা অবস্থায় কিভাবে সে পালাল? আমরা সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে যথাযথ জবাব, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ডামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সসম্মানে চেয়ার ছাড়তে হবে।অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে। যার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তীকালীন সরকার।’ এছাড়া সরকারকে নানাবিধ ব্যর্থতার জন্য ধিক্কার জানানো হয়।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।