Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে মধ্যস্ততা করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। তবে, সিন্ধু পানিচুক্তিসহ কূটনৈতিক পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত কোনও পরিবর্তন আসেনি। ফলে, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত স্থগিত এখনও। এ নিয়ে দুই পক্ষ আলোচনায় বসতে যাচ্ছে শিগগির। উদ্ভূত উত্তেজনার শুরুতে সিন্ধুর পানিচুক্তি স্থগিতের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিল ভারত, তা থেকে সরে আসার কোনও পরিকল্পনা নেই দেশটির।ফলে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তার সমাধান সহজে হবে না।

Card image

মা দিবসের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ‘পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান। মহীয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। তিনি বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কেটেছে নিরবচ্ছিন্ন সংগ্রাম, ত্যাগ, নিরলস পরিশ্রম, জনগণের প্রতি মমতা ও অকৃত্রিম ভালোবাসায়। আজকের এই দিনে নারী শিক্ষার আলোকবর্তিকা ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা।’ আরও বলেন, ‘শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনার প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। আজকের দিনে আমার প্রত্যাশা—সকল মা যেন তার সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন।

Card image

ট্রুথ সোশ্যালে ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-পাকিস্তানও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পালটাপালটি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এই দুই দেশ। নয়াদিল্লির অভিযোগ, চুক্তি ভেঙে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। যার উপযুক্ত জবাব দিচ্ছে ভারতের সামরিক বাহিনী। জবাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি অমান্যের অভিযোগ পাকিস্তানের। যুদ্ধবিরতি মানতে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ, এমনটি জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Card image

পুলিশ জানিয়েছে , 'চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাজ্জাদের পাশপাশি তার স্ত্রী তামান্না শারমিনকেও আসামি করা হয়েছিল। তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় পুলিশের খাতায় তিনি পলাতক হিসেবেই ছিলেন।' এরপর তামান্না শারমিনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে তামান্না ফেসবুক লাইভে এসে তার স্বামীকে কাড়ি কাড়ি টাকা খরচ করে জেল থেকে ছাড়িয়ে আনার ঘোষণা দেন। সাজ্জাদকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে সাজ্জাদের সহযোগীরা বাকলিয়ার এক্সেস রোডে প্রাইভেট কারে ব্রাশ ফায়ার করে দুই যুবককে হত্যা করে।

Card image

হাসনাত আব্দুল্লাহ রাত চারটার দিকে শাহবাগে বলেন, সরকারের সিদ্ধান্ত ইতিবাচকবাবে দেখছি। সোমবার প্রজ্ঞাপন হবে এবং সেই প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব। আজকে আপনারা বাসায় ফিরে যান। প্রজ্ঞাপন জারি হলে আগামী কর্মসূচি আমরা জানিয়ে দেব। এর আগে বিচারের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয় আওয়ামী লীগের। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

Card image

‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পরপরই বলিউডে শুরু হয় তার ওপর ভিত্তি করে সিনেমা বানানোর তোড়জোড়। অভিযানের মাত্র দুই দিনের মাথায় একটি প্রযোজনা সংস্থা পোস্টার প্রকাশ করে।‌ শেষমেশ বিতর্কের মুখে ক্ষমা চাইলেন নির্মাতা উত্তম মাহেশ্বরী। তিনি বলেন, “অপারেশন সিঁদুর”–এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি কিংবা টাকা কামানোর জন্য নয়। উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে অন্তত ১৫টি সিনেমা নাম নিবন্ধন করেছে বলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থা।

Card image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়াই অধিকতর গ্রহণযোগ্য ও স্থায়ী বন্দোবস্ত এবং তা করার জন্য ছাত্র-জনতার দাবি অনুযায়ী, আইসিটি আইনে যাবতীয় সংশোধন করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

Card image

বরগুনার পাথরঘাটার সাবেক ছাত্রদল নেতা অমিত হাসান শুভসহ তার সহযোগীরা বিএনপির এক নেতার সংবাদ সম্মেলন চলাকালে উপজেলা প্রেস ক্লাবে হামলা করেছে। এ সময় সাংবাদিকসহ পাঁচজনকে লাঞ্ছিত করা হয়। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল হাদিদ বলেন, সকালে উপজেলা প্রেস ক্লাবে কেন্দ্রীয় ওলামাদলের সদস্য মাওলানা শামিম আহমেদের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চলছিল। এ সময় প্রেস ক্লাবের মধ্যে ঢুকে হঠাৎ আক্রমণ করে অমিত হাসান শুভসহ তার সহযোগীরা।

Card image

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সামনে আমাদের খাদ্যের কোনো সমস্যা হবে না। দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে। বাংলাদেশের উত্তর অঞ্চলসহ রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের বেশকিছু এলাকায় ধানের ফসল খুব ভালো হয়েছে। তা থেকে আশা করা হচ্ছে আশানুরূপ যথেষ্ট খাদ্যের উৎপাদন হবে। তাছাড়া সরকার খাদ্য সংরক্ষণে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে বাংলাদেশে গমের উৎপাদন মাত্র ১০ লাখ টন। তাই ঘাটতি পূরণে বাকি ৬০ লাখ টন গম বাইরে থেকে আমদানি করতে হয়।

Card image

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী বলেন, বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে প্রতারণার শিকার হয়ে আমি রুহুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করি। এ মামলার চারমাস পার হলেও আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। সাবেক এমপি আবুল হোসেন খান আমি ও আমার মাকে তার বাড়িতে ডেকে নিয়ে মামলা তুলে নিতে চাপ দেয়। সেই রাতে সেখানে থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই তোফাজ্জেল ছিলেন। সাবেক এমপি আমার কোনো কথা না শুনেই বলেন, তুলে না নিলে সকালে মামলার ফাইনাল রিপোর্ট দিয়ে দেবেন। উল্লেখ্য, সাবেক এমপি বলছেন মীমাংসার জন্য তিনি ডেকে বসেছিলেন।

Card image

শনিবার দুপুরে চট্টগ্রামে নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্ম হয়েছে। এ ছয়জনের মধ্যে পাঁচজন কন্যা ও একজন ছেলে নবজাতক। একজন ছাড়া বাকি পাঁচজনই ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাদেরকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। ছয় নবজাতকের জননী কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকার বাসিন্দা। চিকিৎসক ডা. কারিশমা সুলতানা বলেন, ‘নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্মের ঘটনা এবারই প্রথম। ১৯ সপ্তাহের গর্ভাবস্থায় থেকে ওই মা নাজনিন সুলতানা লুলু ম্যাডামের তত্ত্বাবধানে ছিলেন। আমরা সম্ভাব্য জটিলতা আঁচ করতে পেরেছিলাম, তবে শেষমেশ স্বাভাবিকভাবে সফলভাবে ডেলিভারি করাতে পেরে গর্বিত।’

Card image

১১ দফা দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। ১১ দফা দাবি হলো- শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ করা, ঈদুল আজহার আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া, বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেড করা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সার্বজনীন বদলি প্রথা চালু করা, পেনশন প্রথা চালু করা, শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করা, শিক্ষক নিয়োগ কমিশন গঠন, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করা, শিক্ষা সংস্কার কমিশন গঠন ও স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা।

Card image

উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, ৭১ এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চলিয়েছে। (পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, আবারও ক্ষমা চাইতে রাজি হলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি)। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে। আরো লেখেন, মুজিববাদী বামদের ক্ষমা নাই। লীগের গুম-খুন আর শাপলায়, মোদীবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিস্ক এরা। এরা থার্টি সিক্সথ ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এসকল বিটিম ও শীঘ্রই পরাজিত হবে। অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই।”

Card image

বিএনপি নেতা আমিনুল হক বলেন, সরকার দায়িত্ব গ্রহণ করেছে নয় মাস। মানুষের আশা আকাঙ্ক্ষা যতটুকু ছিল, তা পূরণে সম্পূর্ণ রূপে ব্যর্থ। তাদের ব্যর্থতার কারণেই সাবেক রাষ্ট্রপতি আওয়ামী লীগের দোসর আবদুল হামিদ দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। আরও বলেন, তাদের ইন্ধনে প্রশাসন ঘুমিয়ে ছিল। এ প্রশাসনের ঘুমিয়ে থাকার কারণেই আওয়ামী লীগের অনেক দোসর দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। আমিনুল বলেন, যারা গত ১৭ বছর বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে পালাতে যারা সহযোগিতা করেছে তারাও ষড়যন্ত্রকারী এবং তারাও ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকারের অংশীদার হিসেবে বিবেচ্য হবে। তাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। আরও বলেন, এসব দোসরদের বিচারের জন্য একটি নির্বাচিত জনগণের সরকার দরকার। কেবল জনগণের সরকারই পারবে প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের বিচারের আওতায় আনতে।

Card image

গণহত্যাকারী ও মানবতাবিরোধী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার বিএনপিসহ সকলেই চায় জানিয়ে বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স বলেছেন, পরিকল্পিতভাবে অস্থিরতা ও বিশৃখলা সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করার অপ্রয়াস চালনো হচ্ছে কী না জনমনে সন্দেহ দেখা দিয়েছে। গণশত্রু ও গনহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গেছে মন্তব্য করে প্রিন্স বলেন, পতনের ৯ মাস পার হলেও আওয়ামী লীগের কোনও পর্যায়ের নেতাকর্মীর কোন অপরাধবোধ বা অনুশোচনা নাই। উপরন্তু তারা সীমান্তের ওপর থেকে নানা ষড়যন্ত্র করছে। তাদের রাজনীতি করার অধিকার নাই। এছাড়া ট্রাইব্যুনাল আইন থেকে সংগঠনের বিচারের এখতিয়ার বাদ দেওয়া ও এতো দিনেও আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত না নেওয়ায় দায় সরকার ও এনসিপি নেতাদের দিয়েছেন তিনি।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।