Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

জুলাই ঘোষণাপত্রের প্রস্তাব করাসহ চার সিদ্ধান্ত নিয়েছে জুলাই ঐক্য। সিদ্ধান্তগুলো হলো- জুলাই ঐক্য বিপ্লবী জুলাই ঘোষণাপত্র সরকারের কাছে প্রস্তাব করবে; জুলাইয়ের চেতনা ধারণকারী সব সংগঠনকে ঐক্যবদ্ধ করবে; ৩ দফা দাবি পূরণে সরকারের পদক্ষেপগুলোকে পর্যবেক্ষণ করা হবে এবং বিভিন্ন সেক্টরে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান করা হবে। নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ২ হাজার শহিদের রক্তের ওপরে আমরা আজ দাঁড়িয়ে আছি। গত বুধবার ‘জুলাই ঐক্য’র ঘোষণা করি। যেখানে বর্তমানে ৬০ এরও অধিক সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে ১৪ দল এবং সব সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

Card image

পুঁজিবাজার নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টা পাঁচটি নির্দেশনা দিয়েছেন। সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করা; বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনা; স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এসে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা; পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ এবং বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তোলার ব্যবস্থা গ্রহণ। প্রধান উপদেষ্টা বলেন, ‘শেয়ারবাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয়। অবশ্যই এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে।’

Card image

সাতক্ষীরার মান্দারবাড়িয়া চরে বিএসএফ-এর রেখে যাওয়া ৭৮ জনকে শ্যামনগর থানায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ। তিনি বলেন, ৭৮ জনের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন, বাকিরা বাংলাদেশি। তাদের বেশিরভাগের বাড়ি বরিশাল, নড়াইল ও খুলনা জেলায়। রোববার দুপুর ২টার দিকে কোস্টগার্ড সদস্যরা তাদের নিয়ে মোংলা থেকে লোকালয় অভিমুখে রওনা দিয়েছেন।

Card image

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দর দিয়ে কিভাবে বিদেশ গেলেন এবং কারও কোনো গাফিলতি রয়েছে কিনা, তা তদন্তের জন্য তিনজন উপদেষ্টার সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে এই কমিটির সভাপতি করা হয়েছে। আর দুই সদস্য হলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বুধবার রাতে থাইল্যান্ডে যান। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক দেশ ছাড়েন।

Card image

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, সীমান্ত ইউনিয়নের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৪ জনকে আটক করা হয়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছেন, তারা ৬ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভালো কাজের আশায় ভারতে প্রবেশ করেছিলেন।

Card image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক-ভারত যুদ্ধবিরতিকে ঐতিহাসিক ও বীরোচিত বলে অভিহিত করেন। তিনি লেখেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী ও অটল নেতৃত্ব যেভাবে বুঝেছে যে আরও আক্রমণ চালানো বিপর্যয় ডেকে আনতে পারত, তা থেকে সরে আসার জন্য যে প্রজ্ঞা ও ধৈর্য তারা দেখিয়েছে, তা প্রশংসনীয়। লাখ লাখ নিরীহ মানুষ মারা যেতে পারত! এই সাহসী পদক্ষেপের মাধ্যমে তোমাদের নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই শান্তি প্রতিষ্ঠার সিদ্ধান্তে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র গর্বিত। ট্রাম্প আরো বলেন, আমি দুই দেশের সঙ্গে কাজ করব, যাতে হয়তো ‘হাজার বছরের’ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে কাশ্মীর সমস্যার সমাধান আনা যায়।

Card image

রোববার দুপুরে ভারতীয় বিমান বাহিনী লিখেছে, অপারেশন সিন্দুরে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী। জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলো চিন্তাভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল। অভিযান এখনও চলছে, তাই আরও তথ্য পরে জানানো হবে। ভারতীয় বিমান বাহিনী সকলকে জল্পনা-কল্পনা এবং যাচাই না করা তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দু'দেশ তৎক্ষণাৎ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

Card image

আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাঙামাটির বৌদ্ধ বিহারগুলোতে পালন করা হচ্ছে বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে রাঙামাটিতে মাঙ্গলিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবলছড়ি এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসামবস্তি বুদ্ধাঙ্কুর বিহারে শেষ হয়। প্রদীপ প্রজ্বলন শেষে নিজেদের সমর্পণ করেন বুদ্ধের চরণে। বুদ্ধের কাছে করেন প্রার্থনা। বুদ্ধ স্নান, বুদ্ধপূজা, পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দানের পর সবাই যোগ দেন সমবেত প্রার্থনায়। এ সময় শহরের রাজবন বিহার, আনন্দ বিহার, মৈত্রী বিহারসহ সকল বিহারে সকাল থেকে পূণ্যার্থীরা মঙ্গল কামনায় বুদ্ধের কাছে প্রার্থনা করেন।

Card image

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ লেখেন, আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জি এম কাদেরসহ জাপার শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি গণঅধিকার পরিষদের। উল্লেখ্য, আন্দোলনের মুখে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যদিবসে প্রজ্ঞাপন জারি হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Card image

প্রতিশ্রুতি মোতাবেক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়ালেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। বিকেল ৩টার দিকে পূর্বধলার লেটিরকান্দা গ্রামে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার সামনে গরু জবাই করেন তিনি। মাদানী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অবিলম্বে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে হবে।

Card image

গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে, তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে ঝুলিয়ে রাখা হলে তা এক সময় দেশের জন্য বড় সংকট হয়ে দাঁড়াবে। গত নয় মাসে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। নুর বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের কিছু সদস্য বিদেশি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করছেন। এরপরই করিডর দেওয়ার ঘোষণা ও লীগের পুনর্বাসনের ইঙ্গিত। সেই ধারাবাহিকতায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের পৃষ্ঠপোষক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগ করেন।

Card image

পোপ লিও রোববার প্রথম ভাষণে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও সমস্ত ইসরাইলি বন্দির মুক্তির দাবি জানিয়েছেন। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে একটি ‘প্রকৃত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার কথা বলেছেন। পোপ লিও তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘চলমান সহিংসতা ও যুদ্ধগুলো যেন এক খণ্ড খণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধ’। লিও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বে ‘অলৌকিকভাবে শান্তি’ দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন। পোপ জানান, আর যুদ্ধ নয়। তিনি ‘ইউক্রেনের প্রিয় জনগণের দুঃখ’ হৃদয়ে বহন করছেন। গাজা যুদ্ধ নিয়ে ‘গভীরভাবে দুঃখিত’। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং হামাসের হাতে আটক অবশিষ্ট জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন।

Card image

এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেশ রক্ষার স্বার্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের এই বিলম্বিত সিদ্ধান্তে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে চরমভাবে। যারা সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত করেছে কিংবা প্রভাবিত করেছে, তারা ইতিহাস ও জনগণের সামনে দায় এড়াতে পারবে না। গত বছর ৮ আগস্ট এলডিপি সর্বপ্রথম জোরালোভাবে এ দাবি জানিয়েছিল। তিনি বলেন, প্রায় ৯ মাস পর জনতার প্রতিরোধ, তরুণ প্রজন্মের সাহসিকতা ও বিভিন্ন গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চাপে আওয়ামী লীগকে অবশেষে নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ। আরো বলেন, রাষ্ট্রপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বগুলোতেও এমন ব্যক্তিদের দায়িত্বে রাখা আবশ্যক, যাদের প্রতি জনগণের আস্থা রয়েছে, পরীক্ষিত এবং যারা দেশের স্বার্থকে ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে সক্ষম।

Card image

অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা করা হচ্ছে। জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের প্রতি দায় থেকে নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা করা আমাদের লক্ষ্য। তবে, শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না। তিনি বলেন, সংবিধানের মধ্যে শেখ হাসিনা তৈরিতে কোনো বাধা ছিল না। সাংবিধানিকভাবেই স্বৈরতন্ত্র কায়েম করা গেছে। বিচার বিভাগ স্বাধীন না করে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র সম্ভব নয়। তিনি বলেন, সংসদের উচ্চকক্ষের দায়িত্ব থাকবে মনিটরিং করা, এর বেশি ক্ষমতা দিলে নিম্নকক্ষের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে পারে।

Card image

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, সন্ত্রাস প্রতিরোধ এবং তাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করতে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ প্রণয়ন করা হয়

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।