উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ইন্টারনেটের দাম কীভাবে আরও কমানো যায়, জনগণের ব্যবহার উপযোগী করা যায় তা নিশ্চিত করতে হবে। ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আইআইজি ও এনটিটিএন পর্যায়ে দাম কমানো হয়েছে। আগামী দুই এক মাসের মধ্যে গ্রাহক তার সুফল পাবে। তিনি বলেন, শিক্ষায় ইন্টারনেট ব্যবহারে আমরা অনেক এগিয়ে গেছি, তবে কৃষি ও স্বাস্থ্যে অনেক পিছিয়ে রয়েছি। এই দুই খাতে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে হবে। তিনি বলেন, দেশে বন্যা ও ঝড়ের সময় মোবাইল ইন্টারনেট ব্যাহত হয়। বন্যা ও ঝড় আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে সেই সময়ে ইন্টারনেট সেবা কীভাবে নিশ্চিত করা যায় তা ভাবতে হবে। আরো বলেন, ইন্টারনেট আসার পরে আমরা জেনেছি গণঅভ্যুত্থানে নেট শাটডাউন করা হয়েছিল। ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে সংজ্ঞায়িত করে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া করা হয়েছে। এটি এই সরকারের একটি বড় অর্জন।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউক্রেন শান্তি আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি বলেন, আমরা যুদ্ধ চাই না। তবে আমরা এক বছর, দুই বছর, তিন বছর- যত দীর্ঘ সময় লাগে লড়াই করতে প্রস্তুত। আমরা ২১ বছর ধরে সুইডেনের সঙ্গে যুদ্ধ করেছি। আপনি কতক্ষণ লড়াই করতে প্রস্তুত?’ ইউক্রেন বলেছে যে, তারা কিয়েভের বাহিনীকে চারটি অঞ্চল থেকে প্রত্যাহারের দাবি করেছে। যখন ইউক্রেনীয় প্রতিনিধিদল চারটি অঞ্চল ছেড়ে দেওয়ার দাবির তীব্র প্রতিবাদ জানায়, তখন রুশ আলোচকরা উত্তর দেন, ‘পরের বার পাঁচটি হবে।' উল্লেখ্য, এই বৈঠকে এক হাজার বন্দী বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ।
নারায়ণগঞ্জের আদালতে শুনানি শেষে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে শুনানির জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানিতে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন আইভী। এ নিয়ে তার বিরুদ্ধে করা মোট পাঁচটি মামলার মধ্যে তিনটিতে গ্রেফতার দেখানো হলো তাকে।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দিনেরমতো বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। পরে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার নগর ভবন থেকে তাদের সচিবালয়মুখী বিক্ষোভ করার ঘোষণা থাকলেও পুলিশের বাধায় সচিবালয়ের সামনে যেতে পারেননি। পরে প্রেস ক্লাবে গিয়ে অবস্থান নেন তারা। এর আগে, ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে স্লোগান ও মিছিল নিয়ে জড়ো হন ইশরাক সমর্থকরা। ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে সকাল থেকেই অবস্থান নেন হাজারো বিক্ষোভকারী। মূল ফটক বন্ধ থাকায় তারা বাইরে অবস্থান করে ইশরাকের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ভারতের পুশইনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনাকে উস্কানিমূলক মনে হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশইনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে। ইউএনএইচসিআরের কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে। বিষয়টি নিয়ে কূটনীতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে। পুশইনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আরও বলেন, ভারত থেকে পুশইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার ফেরত পাঠানো হবে। এসবাই সহযোগিতা করলে ভারত পুশইন করত পারবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে।' তিনি বলেন, ‘লড়াই বাড়ছে; সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।' ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান ছোট শক্তি নয় - তারা প্রধান পারমাণবিক শক্তি।’ তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। যোগাযোগ চলছে। পাকিস্তান আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায়। তারা বুদ্ধিমান মানুষ। অসাধারণ কাজ করে।’ ট্রাম্প বলেন, ‘আমি আমার জনগণকে পাকিস্তান এবং ভারতের সঙ্গে যোগাযোগ করতে বলেছি।’
জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, মাগুরার নির্যাতিত ও নিহত আছিয়ার হত্যাকাণ্ডের বিচার দুমাসের মধ্যে সম্পন্ন হলো এবং রায়ও ঘোষণা হল। কিন্তু রায় প্রকাশের পর আছিয়ার পরিবার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টি ভেবে দেখার মত। ন্যায়বিচার নিশ্চিত হোক। তিনি লিখেছেন, খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ। দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে, লম্পটদের জন্যে এটি হবে এক দৃষ্টান্তমূলক উদাহরণ। আরও বলেছেন, আমরা আছিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বরগুনার শিশু মেয়েটির যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছিলো, তার পিতা মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডেরও বিচার অতি দ্রুত দেখতে চাই।
ধর্ষণ ও হত্যার শিকার আছিয়ার (৮) মা আয়েশা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তিন আসামিকে খালাস দেওয়ায় খুবই কষ্ট পেয়েছি। তারা ঘটনা ধামাচাপা না দিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলে আমার মেয়েটি হয়তো বেঁচে থাকতো। আমি তাদের শাস্তি দেখতে চেয়েছিলাম।' পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘মামলার এক নম্বর আসামি হিটু শেখকে ২০০০ সনের নারী ও নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৯ (২) ধারায় অভিযুক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন, হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, পরিসংখ্যানে দেখা যায় মাইক্রোক্রেডিট ব্যাংকগুলো সদস্যদের সঞ্চয় নিতে পারলেও বাইরের কারও ডিপোজিট নিতে পারে না। এটি একটা সীমাবদ্ধতা। তাই এর জন্য আইন করা প্রয়োজন। তবে মাইক্রোক্রেডিট ব্যাংকগুলোকে লাইসেন্স দেয়ার সময় কার্যপরিধি স্পষ্ট উল্লেখ থাকতে হবে। আইনগতভাবে এটি একটি সামাজিক প্রতিষ্ঠান হবে। যেখান থেকে মুনাফা করা যাবে না। এর জন্য গ্রামীণ ব্যাংক তাদের হাতে সরঞ্জাম তুলে দেবে। তখন আর কেউ চাকরির পেছনে দৌড়াবে না। আরও বলেন, গ্রামীণ ব্যাংকই প্রকৃত ব্যাংক, অন্যগুলো লোক দেখানো ব্যাংক। গ্রামীণ ব্যাংক গড়ে উঠেছে বিশ্বাসের ভিত্তিতে। তাই এখানে জামানতের প্রয়োজন পড়ে না।
আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বাগদাদে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্মেলন ১৭ থেকে ২০ জুন পর্যন্ত সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে, যেখানে শনিবার ৩৪তম আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। জাকির মতে, সম্মেলনের লক্ষ্য ‘জাতিসংঘের পূর্ববর্তী একটি সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করা এবং দ্বি-রাষ্ট্র সমাধান ত্বরান্বিত করা, পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রকে বাস্তবায়িত করার উপায় অনুসন্ধান করা। আশা ব্যক্ত করেন, কিছু দেশ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যার ‘একটি উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব’ থাকবে।
প্রেস সচিব শফিকুল আলম লেখেন, 'শেখ হাসিনা স্বৈরশাসনের সময়, আমি প্রায়শই বিরোধী নেতাদের সম্পর্কে লিখতাম, যারা আমাদের জাতির জন্য আশার আলো হিসেবে কাজ করেছিলেন। তাদের আত্মীয়স্বজনরা প্রায়শই সেই পোস্টগুলো শেয়ার করতেন এবং আমার লেখা এবং সাংবাদিকতার প্রশংসা করতেন।’ তিনি জানান, এখন দায়িত্ব গ্রহণের পর এই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ আমাকে আনফ্রেন্ড করেছেন। আমি আর আগের মতো সেই ব্যক্তি নই। কারো কারো কাছে, আমি অহংকারী হয়ে উঠেছি - ভিন্নমতের প্রতি অসহিষ্ণু এক প্রেস কর্মকর্তা।’ প্রেস সচিব লিখেছেন, ‘এই অবস্থায় আমি ভয় পাচ্ছি যে, আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ার জুড়ে তৈরি হওয়া অনেক ফেসবুক বন্ধুকে হারাতে পারি। আমার স্ত্রী সতর্ক করে দিয়েছেন যে, যখন আমি এই পদ ছেড়ে দেব, তখন আমি নিজেকে একা দেখতে পাব।’ তিনি জানান এতে আপত্তি নেই তার!
রেল কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমি এবং রেললাইন সংলগ্ন এলাকায় অনেক সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে অস্থায়ীভাবে পশুর হাট বসানো হয়। এতে নিরাপত্তা হুমকির মুখে পড়ে এবং রেললাইনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ঈদযাত্রার রেলের শিডিউল বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আরো বলেছে, রেললাইন সংলগ্ন বা রেলওয়ের মালিকানাধীন জায়গায় অবৈধভাবে পশুর হাট বসানো হতে বিরত থাকার বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। তবে অত্যাবশ্যকীয় হলে রেলওয়ের পূর্বানুমোদন লাগবে। ইজারাদারকে অবশ্যই রেললাইনের দিক ঘেঁষে নির্দিষ্ট দৈর্ঘ্য বজায় রেখে শক্ত ঘেরাবেষ্টনী নির্মাণ করতে হবে। স্থানীয় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে ট্রেন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনা ও তার পরিবার এবং ঘনিষ্ঠ ১০ ব্যবসায়ী গ্রুপের জালিয়াতির ঘটনা ছয়টি সংস্থা থেকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তদন্তে ছয়টি শিল্পগ্রুপের নামে সংযুক্ত আরব আমিরাতে সম্পদ ও বিনিয়োগের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদ দেশে ফিরিয়ে আনতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইউএই-এর সঙ্গে যৌথ আইনি সহায়তা চুক্তি করা হচ্ছে। এতে দেশটি ইতিবাচক সাড়া দিয়েছে। টাকা ফেরত আনার বিষয়টি এগিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এখন আমিরাত সফর করছেন।
এনবিসি নিউজের প্রতিবেদন বলছে, ডোনাল্ড ট্রাম্প মাত্রই মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। তার প্রশাসন গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। এই শরণার্থীদের সংখ্যা ১০ লাখ নির্ধারণ করা হয়েছে। লিবিয়ার সরকারের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। চুক্তি নিয়ে আলোচনা চলমান। এ জন্য তহবিল প্রদান, বিনামূল্যে আবাসন ও বৃত্তির মতো প্রণোদনা বিবেচনা করা হচ্ছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিনিময়ে লিবিয়াকে এক দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। হামাস ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে কিছু জানে না, গুজব বলছে। তবে স্থানান্তর পরিকল্পনার নিন্দা জানিয়েছে।
ডিএমপি জানিয়েছে, ইশতিয়াক হুসাইন একটি পানির বোতল ছুড়ে মারে, যা উপদেষ্টার মাথায় লাগে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টায় আলুবাজার পুকুরপাড় এলাকায় তার মেস থেকে ডিবি তাকে হেফাজতে নেয়। তার সঙ্গে বসবাসরত অন্যান্য সদস্যদের তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। ডিবি কার্যালয়ে উপস্থিত হয়ে উক্ত ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।’ ডিএমপির দাবি, ‘জিজ্ঞাসাবাদের সময় তার বয়স, পেশা, ব্যক্তিগত মানবাধিকার ও আইনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে টায় তিনি অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে লিখিত অঙ্গীকারনামা দিতে প্রস্তুত রয়েছেন বলে অবহিত করেন।’ এরপর তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।